বাণী
সজনে তলায় ও-সজনি! যাসনে ভুলে আজ। অবাক হয়ে রইলি চেয়ে ভুললি সকল কাজ।। হাত ধ’রে তোর বল্ছি সোনা ফুলের বাসে আর ভুলো না, প্রজাপতি বসলে গালে হঠাৎ পাবি লাজ।। দখিনা আজ দামাল ছেলে দ’ল্ছে শাখে ফুল, ভুল করে তুই যাসনে ওরে খুলবে খোঁপার চুল। লাগলো কাঁপন অধর-পুটে মনের বচন তাও না ফোটে, ওড়না ধ’রে টানলে বালা খোয়াবি সব লাজ।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ


