বাণী
কে এলো। ডাকে চোখ গেল।। ওলো ও-ডাকে কি ও ঘুমের সতিনী ও, ও যে চোখের বালি ঘুম ভাঙায় খালি।। সখি আঁখি মেল — মেল আঁখি মেল।।
রাগ ও তাল
রাগঃ কালাংড়া
তালঃ কাহার্বা-দাদ্রা
কে এলো। ডাকে চোখ গেল।। ওলো ও-ডাকে কি ও ঘুমের সতিনী ও, ও যে চোখের বালি ঘুম ভাঙায় খালি।। সখি আঁখি মেল — মেল আঁখি মেল।।
রাগঃ কালাংড়া
তালঃ কাহার্বা-দাদ্রা
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়॥ রবে না এ মধুরাতি জানি তবু মালা গাঁথি মালা চলিতে দলিয়া যাবে তবু চরণে জড়ায়॥ যে কাঁটার জ্বালা সয়ে উঠে ব্যথা ফুল হয়ে আমি কাঁদিব সে-কাঁটা লয়ে নিশীথ বেলায়॥ নীরবে রবে যবে পরবাসে আমি দূর নীল আকাশে জাগিব তোমারি আশে নূতন তারায়॥
বৈতালিক
রাগঃ জয়জয়ন্তী-খাম্বাজ
তালঃ

এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলা আমির, রে ভাই (ও ভাই) ফকির, সন্ধ্যাবেলা॥ সেই নদীর ধারে কোন্ ভরসায় বাঁধলি বাসা, ওরে বেভুল, বাঁধলি বাসা, কিসের আশায়? যখন ধরলো ভাঙন পেলি নে তুই পারে যাবার ভেলা। এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা॥ এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে সেই দেহ, তার খোঁজ নিল না কেহ (রে ভাই)। রাতে রাজা সাজে নাচমহলে দিনে ভিক্ষা মেগে বটের তলে শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা এই তো বিধির খেলা রে ভাই ভব নদীর খেলা॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শংকর ঘোষাল
১.

২.

তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি।। আমার আকাশ আঁধার কালো তোমার তখন রাত পোহালো তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি।। ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন পূর্ণ শশী এলে যবে, আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে বনে আমার ফুল ফুটেছে ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেনী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

ঈদ মোবারক হো — ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক হো — রাহেলিল্লাহ্কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ।। যে কোরবানি আজ দিল খোদায় দৌলৎ ও হাশমত্, যার নিজের ব’লে রইলো শুধু আল্লা ও হজরত, যে রিক্ত হয়ে পেল আজি অমৃত-তৌহিদ।। যে খোদার রাহে ছেড়ে দিল পুত্র ও কন্যায় যে আমি নয়, আমিনা ব’লে মিশলো আমিনায়। ওরে তারি কোলে আসার লাগি’ নাই নবীজীর নিদ।। যে আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে ক্বাবাতে সে যায় না রে ভাই নিজেই ক্বাবা গড়ে সে যেখানে যায় – জাগে সেথা ক্বাবার উম্মিদ।।
রাগঃ
তালঃ কাহার্বা

ব্যথার আগুনে হৃদয় আমার জ্বলিছে দিবস রাতি গো। কাঁদিতে আসিলে এ তনু শ্মশানে কে তুমি ব্যথার ব্যথী গো॥ মুছিয়া গিয়াছে চন্দনের লেখা খুলে শুকাইয়া গিয়াছে মন্দারের মালা নিভেছে আশা দীপ আজি অবেলায় কে তুমি রাতের সাথি গো॥
রাগঃ
তালঃ কাহার্বা
