বাণী
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে’। দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।। ভুলে গেছি স্বপন-ঘোরে তুমি যে ভুলেছ মোরে, তবু খুঁজি স্মৃতির রেখা ভাঙন-ধরা মনের কূলে।। নাহি মনে — ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে বিশ্ব আমার শূন্য ক’রে কবে বঁধু বিদায় নিলে, হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে’ দুলে’।। আমার স্মৃতির চিতা পুড়িয়ে সে-কত বাকি দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি, তুমি থাক হাসির দেশে, আমি হতাশার কূলে।।
রাগ ও তাল
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা


