বাণী
দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।। মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। নাচে ময়ুর নাচে কুরঙ্গ কাজরি গাহে বন বিহঙ্গ যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ ধামার
ভিডিও
স্বরলিপি

দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে।। মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে।। নাচে ময়ুর নাচে কুরঙ্গ কাজরি গাহে বন বিহঙ্গ যমুনা-জলে বাজে জলতরঙ্গ শ্যামসুন্দর রূপ দরশে।।
রাগঃ
তালঃ ধামার

পরদেশী বঁধু! ঘুম ভাঙায়ো চুমি' আঁখি যদি গো নিশীথে গো ঘুমাইয়া থাকি। আমি ঘুমাইয়া থাকি ঘুম ভাঙায়ো চুমি' আঁখি।। যদি দীপ নেভে গো কুটিরে বাতায়ন-পানে চাহি' যেয়ো না গো ফিরে', নিভেছে আঁখি শিখা প্রাণ আছে বাকি আজো প্রাণ আছে বাকি ঘুম ভাঙায়ো চুমি' আঁখি।।
রাগঃ মাঢ়
তালঃ কাহার্বা

আল্লা নামের নায়ে চ’ড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হ’বে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।। চার ইয়ারের নাম হ’বে মোর সেই তরণীর দাঁড় কল্মা শাহাদতের বাণী হাল ধরিবে তা’র, খোদার শত নামের শুন্ টানিব (ও ভাই) নাও যদি না যেতে চায়।। মোর নাও যদি না চলিতে দেয় সাহারার বালি, মরুভূমে বান ডাকাব, (চোখের) পানি দিব ঢালি’। তাবিজ হ’য়ে দুল্বে বুকে কোরান, খোদার বাণী আঁধার রাতে ঝড়-তুফানে১ আমি কি ভয় মানি! আমি তরে’ যাব রে তরী যদি ডুবে’ তারে না পায়২।।
১. দুর্দিনেরই ঝড়-তুফানে, ২. ডুবে তাঁহার এলাকায়
রাগঃ
তালঃ
ঝড়ের বাঁশিতে কে গেলে ডেকে হে তরুণ অশান্ত। গুরু গুরু বাজিল মেঘ-মৃদঙ্গ দুলিয়া উঠিল বন-বনান্ত।। সাগর তরঙ্গ মাঝে তব মণি-মঞ্জির বাজে, অম্বর ব্যাপিয়া দোলে ধূলি-গৈরিক তব বসন-প্রান্ত।। শাওন-ঘন তব লাবনি বিন্দু বিন্দু ঝরি’ ভরিল অবনী, কৃষ্ণ-চূড়ার রাঙা অঞ্জলি ঝরে চঞ্চল তব চরণে হে কান্ত।।
রাগঃ মিঞা কী মল্লার
তালঃ ত্রিতাল
জাগো বনলক্ষ্মী! জোছনা বিগলিত১ চৈতালি নিশীথে। রাঙাও দশদিশি লজ্জা-অরুণ রূপ-সজ্জায় বনশ্রীতে।। তব আলোছায়ার ডুরে শাড়ির আঁচল লুটাক বকুল তলে সুখ-বিহ্বল, তব লতা কবরী হের পুষ্প ভারে হ’ল — অবনমিতা অগ্নি অসম্বৃতে।। পর গিরি-ঝর্নার শতনরী হার হে বনলক্ষ্মী! বিহর-শীর্ণা দেহে (নব যৌবনের) জাগুক জোয়ার হে বনলক্ষ্মী! ঝংকৃত হোক বনভূমি নিঝ্ঝুম পুষ্পিত মাধবীর পর কঙ্কণ, আলতা পর কলি পলাশ রঙ্গন — ভ্রমর-গুঞ্জন-নূপুর-গীতে।।
১. বিহগিত
নাটক : ‘মধুমালা’ (বন-বালিকাদের গান)
রাগঃ
তালঃ
চল্ চল্ চল্। চল্ চল্ চল্। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি’ আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মাশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চল্ রে নও জোয়ান শোন্ রে পাতিয়া কান মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহবান। ভাঙ্ রে ভাঙ্ আগল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।।
মার্চের সুর
তালঃ ত্রিমাত্রিক ছন্দ
শিল্পীঃ আসিফ আকবর
