বাণী
চল সখি জল নিতে চল ত্বরিতে। শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে।। ঘিরিছে আঁধার তটিনী-কিনার, গোধূলির ছায়া পড়ে বন-হরিতে।। ধেনু ডাকা বেণু বাজে বংশী-বটে, পাখি ওড়ে, আঁকা যেন আকাশ-পটে। বধূ ঘাটে যায়, বঁধু পথে যায়, চিনি চিনি বাজে চুড়ি গাগরিতে।।
রাগ ও তাল
রাগঃ পুরিয়া
তালঃ ত্রিতাল


