বাণী
মধুর নূপুর রুমুঝুমু বাজে। কে এলে মনোহর নটবর-সাজে।। নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে মাধবী রাতের চাঁদ এলে কি লুকায়ে, 'পিয়া পিয়া' ব'লে পাখি ডাকে বন-মাঝে।।
রাগ ও তাল
রাগঃ শঙ্করা
তালঃ ত্রিতাল
ভিডিও
স্বরলিপি

মধুর নূপুর রুমুঝুমু বাজে। কে এলে মনোহর নটবর-সাজে।। নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে মাধবী রাতের চাঁদ এলে কি লুকায়ে, 'পিয়া পিয়া' ব'লে পাখি ডাকে বন-মাঝে।।
রাগঃ শঙ্করা
তালঃ ত্রিতাল

জগতের নাথ তুমি, তুমি প্রভু প্রেমময়। আমি জগতের বাহিরে নহি দেহ চরণে আশ্রয়।। যাহাদের তরে আমি খাটিনু দিবস-রাতি, (আমার)যাবার বেলায় কেহ তাদের হ’ল না সাথের সাথি। সম্পদ মোর পাঁচ ভূতে খায়, কর্ম কেবল সঙ্গে রয়।। ভুলিয়া সংসার মোহে লই নাই তোমারি নাম — তরাতে এমন পাপী পাবে না হে ঘনশ্যাম। শুনেছি তোমারে যদি কাঁদিয়া কেহ ডাকে — তুমি অমনি তারে কর ক্ষমা চরণে রাখ তাকে। আমি সেই আশাতে এসেছি নাথ যদি তব কৃপা হয়।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি আরেকটি দিন থাকো। হে চঞ্চল, যাবার আগে মোর মিনতি রাখো।। আমি ভালো ছিলাম ভুলে’ একা কেন নিঠুর দিলে দেখা, তুমি ঝরা-ফুলে গাঁথ্লে মালা গলায় দিলে না কো।। তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে, স্বামী! কেমন ক’রে এক্লা ঘরে থাক্বো ভুলে আমি। নিবু নিবু প্রদীপ আশার তুমি জ্বালিয়ে দিলে যদি আবার — প্রিয় নিভ্তে তারে দিও না আর আদর দিয়ে রাখো।।
রাগঃ
তালঃ দাদ্রা

চম্পা পারুল যূথী টগর চামেলা। আর সই, সইতে নারি ফুল-ঝামেলা।। সাজায়ে বন-ডালি, বসে রই বন-মালি যা'রে দিই এ ফুল সেই হানে হেলাফেলা।। কে তুমি মায়া-মৃগ রতির সতিনী গো ফুল নিতে আসিলে এ বনে অবেলা।। ফুলের সাথে প্রিয় ফুল মালরে নিও তুমিও এক সই, আমিও একেলা।।
রাগঃ কালেংড়া
তালঃ দ্রুত-দাদ্রা

সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি। গেয়েছিল এমনি সুরে একদা এক অতিথি।। কণ্ঠে তাহার এমনি, মায়া প্রাণ-মাখানো এমনি, গাইত হতাশ তরুণ পথিক, এমনি করুণ-গীতি।। এনেছিল বাসন্তি রং তার ছোঁওয়া আমার প্রাণ, মুছে গেছে রঙের সে-দাগ, কে জাগায় ফের তার স্মৃতি।। চ’লে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে, ভ’রে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বন-বীথি।। ভুলিয়াছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ কাহার্বা
মোর দেহ মন বিভব রতন প্রিয়া তুমি নাও তুমি নাও। পথের ধূলায় মুক্ত আকাশ-তলে আমারে থাকিতে দাও।। সাজাইয়া হীরা মানিকের ফুলদানি সাধ যায় রাখি’ সেথা তোমারে* সোনার দালান — প্রাণহীন, সে যে ভুল আমি মাটিতে জন্ম আমি যে মাটির ফুল কেন তা ভুলাতে চাও।। মাটির রসে যে প্রেমের কুসুম ফোটে তারি কাছে এসে মধুকর গেয়ে ওঠে, মোর কাছে এসো — যদি কোন দিন সে-মাটির মধু পাও।।
* পঙক্তিটি অসম্পূর্ণ
রাগঃ
তালঃ