বাণী
ঢালো মদিরা মধু ঢালো, (ঢালো আরো) মদ রঞ্জিত হোক পান্সে চাঁদের আলো।। সারা দিনমান গেল বিফল কাজে, জাগে হৃদয়ে আনন্দ তৃষ্ণা সাঁঝে। চাহে পরান বিধুর সুরা আর সুর — আর অনুরাগ রাঙা দু’টি নয়ন কালো।।
নাটক : ‘দেবী দুর্গা’
রাগ ও তাল
রাগঃ
তালঃ
ঢালো মদিরা মধু ঢালো, (ঢালো আরো) মদ রঞ্জিত হোক পান্সে চাঁদের আলো।। সারা দিনমান গেল বিফল কাজে, জাগে হৃদয়ে আনন্দ তৃষ্ণা সাঁঝে। চাহে পরান বিধুর সুরা আর সুর — আর অনুরাগ রাঙা দু’টি নয়ন কালো।।
নাটক : ‘দেবী দুর্গা’
রাগঃ
তালঃ
কোন্ মাটিতে আমার কায়া সৃজিলে হায় প্রভৃ মোর। মস্জিদে মোর ঠাঁই নাহি পাই, সকল দেউল বন্ধ-দোর।। ফিরি নগর-নারীর মতো কাফের দরবেশ বদ্-নসীব, নাই বেহেশ্তের আশা আমার, দীন ও দুনিয়া শত্রু ঘোর।। বেড়াই শ্রীহীন, দেয় অভিশাপ যে হেরে সেই আমারে, রূপ-পূজারি ভুলতে নারি মোর প্রতিমার মুখ কিশোর।। চাইব শারাব, প্রিয়ার অধর মরব যেদিন পানশালায়, কোথায় নরক, কোথায় স্বরগ, শারাব-নেশায় রইব ভোর।।
রাগঃ কালাংড়া
তালঃ আদ্ধা-কাওয়ালি
দাও আরো আরো দাও সুরা আর সুর। প্রাণের পাত্র কর সুখে ভরপুর।। বাজুক অধীর হ’য়ে নূপুর জলদ লয়ে, সমতালে তাল দিক কাঁকন-কেয়ূর।। সুর ও সুরার ঝোঁক ধরায় অমর হোক, এই সে-স্বর্গলোকে আয় তৃষাতুর।।
নাটিকা: ‘নরমেধ’
রাগঃ
তালঃ কাহার্বা

আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল! আমরা ছাত্রদল॥ মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়। যুগে যুগে রক্তে মোদারে সিক্ত হল পৃথ্বীতল। আমরা ছাত্রদল॥ মোদের কক্ষচ্যুত ধূমকেতু-প্রায় লক্ষ্যহারা প্রাণ, আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নিত্য বলিদান। যখন লক্ষীদেবী স্বর্গে উঠেন আমরা পশি নীল অতল। আমরা ছাত্রদল॥ আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ-ঘোড়ার রাশ, মোদের মৃত্যু লেখে মোদের জীবন-ইতিহাস। হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল। আমরা ছাত্রদল॥ সবাই যখন বৃদ্ধি যোগায়, আমরা করি ভুল। সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কূল। দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছিল। আমরা ছাত্রদল॥ মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক্, কণ্ঠে মোদের কুণ্ঠা-বিহীন নিত্য-কালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত-কমল। আমরা ছাত্রদল॥ ঐ দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ-শতাব্দীর! মোরা গৌরবেরি কান্না দিয়ে ভরেছি মা’র শ্যাম আঁচল। আমরা ছাত্রদল॥ আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ-পথের আভাস দেখায় আকাশ-ছায়াপথ! মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা ছাত্রদল॥
রাগঃ
তালঃ লোফা

মধুর মধুর! আজি সকলি মধুর! মধুর মালা গলে মধুর বঁধুর।। মধুর চাঁদের পাশে মধুর রোহিণী হাসে মধুর ফুলের মুখে মধু ভরপুর।। মধুর মিলন রাতি মধুর জাগার সাথী মধুরতর হ’ল মধুরতর ওলো কাছে এসে বিধুর সুদূর।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা। কি হবে কুড়ায়ে এ ছিন্ন মালা।। মিছে রোধি’ পথ মিনতি করিছ কত, জাগায়ে পুরানো ক্ষত — দিও না জ্বালা।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ