
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা। তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা।। শূন্য প্রাণের গাগরি ঘিরে নিতি আসি রস-যমুনার তীরে অঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে শুনি তব বাঁশি সাধা।। যুগ-যুগান্ত অনন্ত কাল হৃদয়-বৃন্দাবনে তোমাতে আমাতে এই লীলা, নাথ! চলেছে, সঙ্গোপনে। মোর সাথে কাঁদে প্রেম-বিগলিতা ভক্তি ও প্রীতি বিশাখা-ললিতা। তোমারে যে চায়, মোর মতো, হায়! সার শুধু তার কাঁদা।।
রাগঃ দুর্গা মিশ্র
তালঃ কাহার্বা

চাঁদের মত নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন-পাতে।। তব তবে বাহির-দুয়ার মম খুলিবে না এ-জনমে প্রিয়তম, মনের দুয়ার খুলি’ গোপনে এসো বিজড়িত রহিও স্মৃতির সাথে।। কুসুম-সুরভি হ’য়ে এসো নিশি-পবনে, রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বব-ভবনে। আঁখি-জল হয়ে আঁখিতে আসিও বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও, বিরহ হ’য়ে এসো হে চির-বিরহী আমার অন্তর-বেদনাতে।।
গীতিচিত্রঃ ‘অতনুর দেশ’
রাগঃ
তালঃ
শিল্পীঃ কাজী বেলাল
লক্ষ্মী মাগো নারায়ণী আয় এ আঙিনাতে। সুধার পাত্র সোনার ঝাঁপি ল’য়ে শুভ হাতে।। সৌভাগ্যদায়িনী তুই মা এসে দারিদ্র্য ক্লেশ নাশ কর মা হেসে কোজাগরী পূর্ণিমা আন মা দুঃখের আঁধার রাতে।। আন্ কল্যাণ শান্তি শ্রী, জননী কমলা, এ অভাবের সংসারে থাক মা হয়ে অচঞ্চলা। রূপ দে মা যশ দে, দে জয়, অভয় পদে দে মা আশ্রয়, ধরা ভরবে শস্যে ফুলে ফলে মা তোর আসার সাথে।।
রাগঃ
তালঃ কাহার্বা

জগতের নাথ কর পার হে মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে।। নাহি কাণ্ডারি ভাঙা মোর তরী আশা নাই কুলে উঠিবার আমি গুণহীন ব'লে করো যদি হেলা শরণ লইব তবে কার।। সঙসারেরি এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথি একে একে তারা ছাড়িয়া গেল হায় ঘনাইল যেই দুখ-রাতি। ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো অসীম আঁধারে প্রভু আশারই আলো তোমার করুণা বিনা হে দীনবন্ধু, পারের আশা নাহি আর।।
রাগঃ
তালঃ কাহার্বা

যৌবনে যোগিনী, আর কতকাল র’বি অভিমানিনী। ফিরে ফিরে গেল কেঁদে মধু-যামিনী।। ল’য়ে ফুলডালি এলো বনমালী, জ্বালিল আকাশ তারার দীপালি, ভাঙিল না ধ্যান মন্দির-বাসিনী।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
কুহু কুহু কুহু ব’লে মহুয়া-বনে। মাধবী চাঁদ এলে পূব-গগনে।। দুলে ওঠে বনান্ত আসিলে কে পান্থ, তব পদধ্বনি অশান্ত — হে শুনি মম মনে।। বাতায়নে প্রদীপ জ্বালি’ আসা-পথ চাহি’, প্রহর গণি, গান গাহি’। এলে আজি নিশীথে দেখা দিতে তৃষিতে, শুনি দশ-দিশিতে — বাঁশি তব ক্ষণে ক্ষণে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan