
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম শ্রীকৃষ্ণহি তন-মন-প্রাণ। সব্সে নিয়ারে পিয়ারে শ্রীকৃষ্ণজী নয়নুঁকে তারে সমান॥ দুখ সুখ সব শ্রীকৃষ্ণ মাধব কৃষ্ণহি আত্মা জ্ঞান কৃষ্ণ কণ্ঠহার আঁখকে কাজর কৃষ্ণ হৃদয়মে ধ্যান শ্রীকৃষ্ণ ভাষা শ্রীকৃষ্ণ আশা মিটায়ে পিয়াস উয়ো নাম (মেরে) স্বামী-সখা-পিতা-মাতা শ্রীকৃষ্ণজী ভ্রাতা-বন্ধু-সন্তান॥
রাগঃ
তালঃ কাহার্বা

মরালী-গমনশ্রী মদ-অলস চরণে। কে পূর্ণ-যুবতী গো চল নীর-ভরণে। বেণী-বিলম্বিতা উন্মনা অসম্বৃতা, দেশকার লোভাতে চল মুনি-মন হরণে।। পূর্বাচল-বিভাসিত গো তব গৌরী অঙ্গে, ব্রজে তুমি কি বিরাজ কর গোপী-মাধব সঙ্গে। পঞ্চমে পাপিয়া বোলে চমকি’ থাম তরুতলে, সরসী-নীরে কমল রাঙে তব অরুণ-বরণে।
রাগঃ বিভাস (মাড়োয়া ঠাট)
তালঃ
মৌরি ফুলের মিঠে সুবাস বাতায়নে এলো ভেসে পথ দিয়ে কে সোনার মেয়ে জলকে গেল এলোকেশে।। (কি) ফুল ছিল তার কবরীতে মদির তাহার সুরভিতে, উদাস ক’রে মনকে আমার নিয়ে গেল ফুলের দেশে।। দখিন হাওয়া মর্মরিয়া খোঁজে তারে বনে বনে, ভ্রমর ফেরে গুঞ্জরিয়া তারি তরে আনমনে। কালো দীঘির কালো জলে তারি তরে ঢেউ উথলে, তারি পায়ের আল্তা হতে আকাশ রাঙে দিনের শেষে।।
রাগঃ
তালঃ
মন কেন উদাসে (এই) ফাগুন বাতাসে। যাহারে না পাইনু কভু এ জীবনে সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে, কুসুমের গন্ধে গো তারি সুবাস বাসে।। কেন এ সমীরে সে আসে ফিরে ফিরে, নয়ন নদীতীরে কেন জল উছাসে।।
রাগঃ শুদ্ধ সারং
তালঃ একতাল
মাদল বাজিয়ে এলো বাদলা মেঘ এলোমেলো মাতলা হাওয়া এলো বনে। ময়ূরী নাচে কালো জামের গাছে পিয়া পিয়া বন-পাপিয়া ডাকে গো আপন মনে।। বেত-বনের আড়ালে ডাহুকী ডাকে, ডাকে না এমন দিনে কেহ আমাকে, বেণীর বিনুনী খুলে পড়ে একলা মন টেকে না ঘরের কোণে।। জঙ্গল পাহাড় কাঁপে বাজের আওয়াজে, বুকের মাঝে তবু নূপুর বাজে।। ঝিঁঝিঁ তার ডাক ভুলে ঝিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টির বাজ্না শোনে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

মমতাজ মমতাজ তোমার তাজমহল — যেন ফিরদৌসের একমুঠো প্রেম, বৃন্দাবনের একমুঠো প্রেম, আজো করে ঝলমল।। কত সম্রাট হ’ল ধূলি স্মৃতির গোরস্তানে — পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্জাহানে, শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন –মর্মর গুঞ্জরে অবিরল।। কেমনে জানিল শাজাহান – প্রেম পৃথিবীতে ম’রে যায়, তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়! যেন তাজের পাষাণ অঞ্জলি ল’য়ে নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে! বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল।।
রাগঃ মুলতানী মিশ্র
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan