
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম! সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥ সজল-জলদ-নীল-নবঘন কান্তি নয়নে করুণা, আননে প্রশান্তি। নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মূরছিত কোটি কাম॥
রাগঃ
তালঃ
মুছাফির! মোছ্ রে আঁখি-জল ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপ্নি ঝরিয়া।। রে পাগল! একি দুরাশা, জলে তুই বাঁধ্বি রে বাসা! মেটে না হেথায় পিয়াসা হেথা নাই তৃষা-দরিয়া।। বরষায় ফুটল না বকুল পউষে ফুট্বে কি সে ফুল (রে) এ পথে ঝরে সদা ভুল নিরাশার কানন ভরিয়া।। রে কবি! কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জ্বালি’ এলো না তোর বনমালী আধাঁর আজ তোরই দুনিয়া।।
রাগঃ বারোয়াঁ
তালঃ কাহার্বা

ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল। ভূষণহীনা বনদেবী কার হ'রি তুই দুল।। হার হ'বি কার কবরীতে সন্ধ্যারানী দূর নিভৃতে, ব'সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।। মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই, আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই। গোলক-চাঁপা খুঁজিস কারে — সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

মোরা ভেসে যাব কৃষ্ণ নামের স্রোতে গো ঐ নাম ধরে গো, উঠব মোরা ব্রজধামের পথে।। ঐ নামেরই মন্ত্র গুণে পথের মানুষ গোঠের বেণু শোনে গো ভুলের কূলে কূলে খেলে যে সে ওঠে ফুলের রথে।। ঐ নাম পেল যে, সুমুখে তার শ্যাম গো দেখা দেবার তরে নিতুই ঘোরে অবিরাম গো। ঐ কৃষ্ণ নামের টানে ধীরে ধীরে প্রেম যমুনা আনে। ঐ নামের গুণে গঙ্গাধারা নামে হিমগিরি হতে।।
রাগঃ
তালঃ দ্রুত–দাদ্রা

মদিনায় যাবি কে আয় আয়। উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়।। হিজরাত ক’রে যে দেশে ঠাঁই পেলেন হজরত এসে খেলিতেন যথায় হেসে হাসান হোসেন ফাতেমায়।। হজরতের চার আসহাব যথা করলেন খেলাফত, মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত; ফুটল যথায় প্রথম ধীর খালেদের হিম্মত, খোশ এলেহান দিতেন আজান বেলাল যথায়।। যার পথের ধূলির মাঝে নবীজীর চরণের ছোঁয়া বাজে, তৌহিদেরি ধ্বনি বাজে যার আসমানে, যার লু হাওয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ। আনন্ত আনন্দ হাসি অফুরান।। নিরাশার বিবর হ’তে আয় রে বাহির পথে, দেখ্ নিত্য সেথায় — আলোকের অভিযান।। ভিতর হ’তে দ্বার বন্ধ ক’রে জীবন থাকিতে কে আছিস্ ম’রে। ঘুমে যারা অচেতন দেখে রাতে কু-স্বপন, প্রভাতে ভয়ের নিশি হয় অবসান।।
রাগঃ আশা-ভৈরবী (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan