
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাজে মৃদঙ্গ বরষার ওই দিকে দিকে দিগন্তরে নীরস ধরা সরস হলো কাহার যাদু-মন্তরে।। বন-ময়ুর আনন্দে নাচে ধারা-প্রপাত ছন্দে ঝরঝর গিরি-নির্ঝর স্রোতে অন্তর সুখে সন্তরে।। শ্যামল প্রিয়-দরশা হলো ধূসর পথ-প্রান্তর বন্ধু-মিলন হরষা গাহে দাদুরি অবান্তর। শ্রাবন প্লাবন বন্যাতে আজি পুষ্পে পল্লবে বন মাতে এলো শ্যাম শোভন সুন্দর প্রাণ-চঞ্চল ক'রে মন্থরে।।
রাগঃ
তালঃ তেওড়া

বনে বনে জাগে কি আকুল হরষণ। ফুল-দেবতা এলো দিতে ফুল-পরশন।। হরিৎতর আজি পল্লব বন-বাস মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস, বেপথু লতা যাচে মধুপের দরশন।। কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা, গোপনে আনে নব জাগরণ-বারতা বঁধূর সাথে খোঁজে বঁধু বন-নিরজন।।
রাগঃ ভৈরবী
তালঃ সেতারখানি
বরষ মাস যায় — সে নাহি আসে, বরষ মাস যায়। সখি রে সেই চাঁদ ওঠে নভে ফুলবনে ফুল ফোটে বৃথায়।। একা সহি’ মৌন হৃদয়-ব্যথা, আমার কাঁদন শুনি’ সে মোর যদি ব্যথা পায়।। মরমর ধ্বনি শুনি’ পল্লবে চমকিয়া উঠি সখি ভাবি বুঝি বঁধু মোর আসিল। যে যায় চলিয়া, চলিয়া সে যায় চিরতরে ফিরে আর আসে না সে হায়।।
রাগঃ পিলু-কাফি মিশ্র
তালঃ
বঁধু, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। তাই যত কাছে পাই তত এ হিয়ায় কি যেন অভাব রহে।। বারে বারে মোরা কত সে ভুবনে আসি দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি, দলিয়া সহসা মিলনের সেই মালা (কেন) চলিয়া গিয়াছি দোঁহে।। আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার। শুধু চেয়ে থাকি, কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার যেন চাঁদ আর পারাবার। মোদের জীবন-মঞ্জরি দুটি হায়! শতবার ফোটে শতবার ঝ'রে যায়; আমি কাদি ব্রজে (বঁধু), তুমি কাঁদ মথুরায়, মাঝে অপার যমুনা বহে।।
রাগঃ
তালঃ দাদ্রা

বনের হরিণ বনের হরিণ ওরে কপট চোর। কেমন ক’রে করলি চুরি প্রিয়ার আঁখি মোর।। লায়লীরে তুই দেখ্লি কখন কর্লি বদল তোদের নয়ন, ওরে বন হয়েছে স্বর্গ আমার হেরি নয়ন তোর।।
নাটকঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

বাঁশিতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে এলে আজি বাদলপ্রাতে। কদম কেশর ঝুরে পুলকে তোমার পায়ে, তমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে। অলকা পথ বাহি আসিলে মেঘের নায়ে, নাচের তালে বাজিয়া ওঠে চুড়ি কাঁকন হাতে।। ধানি রঙের শাড়ি ফিরোজা রঙ উত্তরীয় প'রেছি এ শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়। কেশের কমল-কলি, বনমালী, তুলিয়া আদরে চাঁচর চিকুরে আপনি পরিও তোমার রূপের কাজল পরায়ো আমার আঁখি পাতে।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan