
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঘুম আয় ঘুম। নিশুতি দুপুর নিশীথ নিঝুম।। টুলটুল ঝিঙে ফুল ঘুমে ঝিমায়, ঝুমকো লতায় ঝিঁঝিঁ আলসে ঘুমায়, খোকনের চোখে দেয় ঘুমপরী চুম্।।
নাটিকা : ‘জুজুবুড়ির ভয়’
রাগঃ
তালঃ কাহার্বা

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি — করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে; বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।। কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি’। গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় — কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড় আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।
রাগঃ ইমন-ভূপালী
তালঃ দাদ্রা
শিল্পীঃ সতীনাথ

ঘন গগন ঘিরিল ঘন ঘোর। শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্।। কুহু কেকা গাছে চম্পা শাখে (গো) বিরহী বেণু ডাকে প্রিয়তমাকে১ (গো), মেঘ-মাঝে খুঁজে ফিরে সৌদামিনী কোথা লুকালো প্রিয়-ঘন চিতচোর।। রহে না মন ঘরে অন্ধকারে অভিসারে যেতে চায় বন-‘পারে, ঝুরে মৌন ব্যথায় কাননে কেতকী কাঁদে চিত-চাতকী কোথা শ্যাম কিশোর।।
১. কাহাকে
রাগঃ দেশ
তালঃ ত্রিতাল
ঘনশ্যাম কিশোর নয়ন-আনন্দ ব্রজপুর চন্দ শ্রী ব্রজপুর চন্দ। বনমালা-ভূষিত কৌস্তুভ শোভিত শ্রীচরণে ঝংকৃত নূপুর-ছন্দ।। অলকা-তিলক-ধারী কানন-বিহারী শিরে শিখী-পাখা বামে রাধা-প্যারী, বিকশিত ফুলে যাঁর তনুর সুগন্ধ।। কদম্ব-মূলে যমুনার কূলে বাঁশরি বাজায়ে নাচে হেলে দুলে, যাঁর প্রেমে গোপিনীরা কেঁদে হ’ল অন্ধ।। সেই হরি মম, সখা প্রিয়তম (সে) হৃদয়ে উদয় হ’য়ে হাসে মৃদু-মন্দ।।
রাগঃ
তালঃ
ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল।। অধর কোণের ঈষৎ হাসির আলোকে বাড়িয়ে দাও আমার গহন কালোকে, যেতে যেতে মুখ ফিরিয়ে দুলিয়ে যেয়ো দুল।। একটি কথা ক’য়ে যেয়ো একটি নমস্কার সেই কথাটি গানের সুরে গাইব বার বার, হাত ধরে মোর বন্ধু ভুলো তোমার মনের সকল ভুল।।
নাটক : ‘মদিনা’
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা
ঘুম আয় ঘুম, ঘুম ঘুম ঘুম। আকাশ-বাতাস জল থল উপবন সব হোক নিঝ্ঝুম।। শান্ত হোক সব অশান্ত কলরোল রে পথিক! জীবন-পথের ক্লান্তি ভোল্ নয়নে লাগুক সুখ-স্বপনের কুঙ্কুম।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরী স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan