
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ও গিন্নী বদন তোল একটু হানো নয়না। আমি জুয়েলারীর দোকান হব গায়ে হব গয়না।। (তোমার) সিঁথের হব সিঁথিপাটি কেশে হেয়ার পিন চিরুনি হয়ে খোপায় বিঁধে রইব চিরদিন। টায়রা ঝাপটা লেসপিন তাহলে মন্দ হয় না।। টানা টিকলি কাঁটা হব ফুলের নয় গো চুলের টাপ মাকড়ি দুল হব গো একটু বেশি ঝুলের। কানের উপর কান হব গো নাকছাবি ঐ নাকের, কাঁচ পোকা আর খয়েরি টিপ হব ভুরূর ফাঁকে, নোলক বেসর তাও হব যা আজকাল লোক ছোঁয় না।। গলার হব হার নেকলেস গজমতির মালা, হাতে হব বাজু বন্দ, পৈঁচী চুড়ি বালা। তাগা, কেয়ুর, রুলি, শাঁখা, জসম, আংটি, খাড়ু তাবিজ হব নোয়া হব অনন্ত সূচারু। ভুলে গেছি — নথ নৈলে গিন্নীর মান রয় না।। নূপুর তোড়া হ্যাদে দেখো ভুলেই দেছি দেখি ঝুমকো ঢেঁড়ি চিকের কথা মাদুলাও বাকি, জাল পাটরি কি হই আর কী ফেলে রাখি বাদ কি গেল দাও লিস্টি মুখ ভার আর সয় না।।
‘গিন্নীর কাছে গয়নার ফর্দ’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

কার বাঁশরি বাজে মূলতানী-সুরে নদী-কিনারে কে জানে। সে জানে না কোথা সে সুরে ঝরে ঝর-নিঝর পাষাণে।। একে চৈতালী-সাঁঝ আলস তাহে ঢলঢল কাঁচা বয়স, রহে চাহিয়া, ভাসে কলস, ভাসে হৃদি বাঁশুরিয়া পানে।। বেণী বাঁধিতে বসি’ অঙ্গনে বধু কাঁদে গো বাঁশরি-স্বনে। যারে হারায়েছে হেলা-ভরে তারে ও সুরে মনে পড়ে, বেদনা বুকে গুমরি’ মরে নয়ন ঝুরে বাধা না মানে।।
রাগঃ মূলতান
তালঃ একতাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা। আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা; আমি নিতুই নিতুই সবই কত, (কালা) তিন সতিনের জ্বালা॥ আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে, মনের ভুলে কলস ফেলে তোমার কাছে আসি হে, শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা॥ আমার চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার, আমি সইব কত আর বাঁকা শ্যাম। ওরা বুঝছে সবই নিত্যি-নতুন, (নিতি) মিথ্যে কথা বলা॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

(আমায়) আর কতদিন মহামায়া রাখ্বি মায়ার ঘোরে। (মোরে) কেন মায়ার ঘূর্ণিপাকে ফেল্লি এমন করে।। (ওমা) কত জনম করেছি পাপ কত লোকের কুড়িয়েছি শাপ, তবু মা তার নাই কি গো মাফ ভুগব চিরতরে।। এমনি ক’রে সন্তানে তোর ফেল্লি মা অকূলে, তোর নাম যে জপমালা তাও যাই হায় ভুলে’। পাছে মা তোর কাছে আসি তাই বাঁধন দিলি রাশি রাশি, কবে মুক্ত হ’ব মুক্তকেশী (তোর) অভয় চরণ ধ’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা

জনম জনম গেল আশা–পথ চাহি’। মরু–মুসাফির চলি, পার নাহি নাহি।। বরষ পরে বরষ আসে যায় ফিরে, পিপাসা মিটায়ে চলি নয়নের নীরে। জ্বালিয়া আলেয়া–শিখা, নিরাশার মরীচিকা ডাকে মরু–কাননিকা শত গীত গাহি’।। এ মরু ছিল গো কবে সাগরের বারি স্বপন হেরি গো তারি আজো মরুচারী। সেই সে সাগর–তলে, যে তরী ডুবিল জলে সে তরী–সাথীরে খুঁজি মরু–পথ বাহি’।।
রাগঃ বাগেশ্রী
তালঃ কাহার্বা
চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ। মর্তের মাটি মহিমান করি স্বর্গেরে করি ম্লান।। চিতার বিভূতি মাখিয়া গায় লজ্জা হানি গো অন্নদায়, বাঁধিয়াছি বিদ্যুল্লাতায় — দেবরাজ হতমান। পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল রসাতল-অভিযান।।
নাটিকা : ‘সেতু-বন্ধ’
রাগঃ খাম্বাজ
তালঃ আড় খেম্টা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan