বাণী
মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপকুমার কবি নৌজোয়ান। মোর ঘুম যবে ভাঙিল, প্রিয়তম, উঠিল পূর্ণিমা চাঁদ, জোছনায় হাসিল আসমান।। আমি মদিনা হেরেমের নন্দিনী যে আমি প্রাসাদে বন্দিনী যে, ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল — যদি সমান ভালোবেসে থাকো, তা হলে আমায় শিখাও এসে তোমার গান।। তুমি অনেক ছবি এঁকেছ যে মম, মোরে দিলে যে মধু, সেই মধু চেয়ে, সেই মধু বুকে ল‘য়ে বলি ফিরে এসো ফিরে এসো বঁধু। আমার ঘরে এসো হে প্রেমিকা বিরহী কেন গান গেয়ে ফির ‘মদিনা মদিনা’ কহি’, চ’লে গেছে বিষাদের বিলাপ, ভাঙাও এসে মোর অভিমান।।
নাটক : ‘মদিনা’
রাগ ও তাল
রাগঃ
তালঃ