বাণী
শিউলি-মালা গেঁথেছিলাম তোমায় দেব ব’লে। না নিয়ে সে-মালা নিঠুর তুমি গেলে চ’লে।। প্রণাম ক’রে উদ্দেশে তাই সেই মালিকা জলে ভাসাই, তোমার ঘাটে লাগে যদি নিও চরণ-তলে।। এলো শুভদিন যবে মোর দুখের রাতির শেষে, তোমার তরী গেল ভেসে সুদূর নিরুদ্দেশে। দিন ফুরাবে শিউলি ফোটার মোর শুভদিন আসবে না আর, ভরলো বিফল পূজার থালা নীরব চোখের জলে।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ


