
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে দুনিয়া জাহান ডুবু-ডুবু সেই স্রোতে যায় ভেসে।। সেই জোয়ারে আমার নবী পারের তরী নিয়ে 'আয় কে যাবি পারে'-ডাকে দ্বারে দ্বারে গিয়ে যে চায় না তারেও নেয় সে নায়ে আপনি ভালবেসে।। পথ দেখায় সে ঈদের চাঁদের পিদিম নিয়ে হাতে হেসে,হেসে,দাঁড় টানে চা’র আসহাব তাঁরি সাথে। নামাজ-রোজার,ফুল-ফসলে শ্যামল হ’ল মরু প্রেমের রসে উঠল পুরে নীরস মনের তরু খোদার রহম এলো রে আখেরি নবীর বেশে।।
রাগঃ
তালঃ কাহার্বা

আজ উদার আকাশে ছুটির শঙ্খ-ঘণ্টা বাজায় কে। প্রবাসীর মন উচাটন, শোনে — ‘দীপ জ্বাল্, উলু দে’।। আর মন লাগে নাকো কাজে, শ্রবণের কাছে চুড়ি-কঙ্কণ বাজে। এলোমেলো বায়ে এলো, কবরীর সৌরভ এলো যে।। কোথা আনন্দ-নন্দিনী কার চন্দন বুঝি ঘষে; মন মেতে ওঠে মৌমাছি-সম, নন্দন-মধু রসে। তৃতীয়া চাঁদের রসকলি পরি’ বৈষ্ণবী সেজে এলো বিভাবরী; বাউল-হৃদয়! চল্ রে বাহিরে, হাতে একতারা নে।।
রাগঃ
তালঃ
বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।। সে কাঁদন শুনি হের নামিল নভে বাদল এলো পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী।। আমার প্রাণের ভাষা শিখে ডাকে পাখি পিউ কাঁহা খোঁজে তোমায় মেঘে মেঘে আঁখি মোর সৌদামিনী।।
রাগঃ ভৈরবী–পিলু
তালঃ কাহার্বা

এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠেরি গান, (ওরে) এমন মধুর লাগে।। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি — তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে।। মোর নবীরে লুকিয়ে দেখে তাঁর পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে।। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাঁহার কদম, গুন্গুনিয়ে সেই খুশি কি জানাস্ রে গুল্বাগে।।
রাগঃ
তালঃ কাহার্বা

হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো। তাই কি তোমার রূপ কৃষ্ণ কালো।। তুমি ত্রিভঙ্গ তাই তব সকলি বাঁকা চোখে তব কাজলের ছলনা মাখা। নিষাদের হাতে বাঁশি সেজেছে ভালো।।
নাটকঃ ‘বিদ্যাপতি’
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan