
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খাতুনে জান্নাত ফাতেমা জননী — বিশ্ব-দুলালী নবী নন্দিনী, মদিনাবাসিনী পাপতাপ নাশিনী উম্মত-তারিণী আনন্দিনী।। সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া; মুক্তি লভিল মাগো তব শুভ পরশে বিশ্বের যত নারী বন্দিনী।। হাসান হোসেনে তব উম্মত তরে, মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান, বদলাতে তার রোজ হাশরের দিনে চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ। এলে পাষাণের বুকে চিরে নির্ঝর সম, করুণার ক্ষীরধারা আবে-জমজম; ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো সাধ্বী মুসলিম গরবিনী।।
রাগঃ
তালঃ কাহার্বা

সখি কই গোপীবল্লভ শ্যামল পল্লব কান্তি সখি আমার হরি বিনে হরি চন্দনে নাহি শান্তি। ঐ দেখ্ দেখ্ শ্যাম দাঁড়িয়ে ও নহে কদম তমাল পিয়াল পিয়া মোর ঐ দাঁড়িয়ে। ও নহে তরুণ শাখা ও যে মোর বঁধু আসে বাহু বাড়িয়ে। পুষ্প পাগল তরু কি কখনো দুলে গো অমন করিয়া (ও যে) বনমালা গলে বনমালী মোর নাচিছে হেলিয়া দুলিয়া। তোরা দেখে আয় তোরা দেখে আয় অভিমানে শ্যাম আসিছে না কাছে ডেকে আয় তারে ডেকে আয় তারি বিগলিত নীল লাবনি কি ঐ যমুনার কালো জলে বিজলির আঁখি ইঙ্গিতে সে কি ডাকে মোরে মেঘ দলে। সখি গো! তোরা যেতে দে মোরে যেতে দে আর দিস্নে বাধা (ঐ) গহন কালোতে গাহন করিয়া জুড়াক আলোক রাধা।।
রাগঃ
তালঃ ফের্তা

শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও আও। হৃদয়-কুঞ্জমে রাধা নাম কি বন্শী শুনাও শুনাও।। বহতা যমুনা নয়ন-নীরকে আও শ্যাম ওহি যমুনা তীরপে, বয়ঠি বনঠন ভক্তি-গোপীন কাহে তুম বিল্মাও আও আও।। চঞ্চল মোহন চরণ-কমল পে নুপুর বাজাও, প্রীতি চন্দন মনকে মেরে লেকে অঙ্গ সাজাও। বিরহ কি মৌর পাপিহা বোলে প্রেম কি নাইয়া ডগমগ ডোলে, আও কানাইয়া রাস রচাইয়া মধুর সুরত দেখ্লাও, আও আও।।
রাগঃ
তালঃ কাহার্বা

দুঃখ অভাব শোক দিয়েছ হে নাথ তাহে দুঃখ নাই তুমি যেন অন্তরে মোর বিরাজ করো সর্বদাই॥ রোগের মাঝে অশান্তিতে তুমি থেকো আমার চিতে তোমার নামের ভজন গীতে প্রাণে যেন শান্তি পাই॥ দুর্দিনেরি বিপদ এলে তোমায় যেন না ভুলি তোমার ধ্যানে পর্বত প্রায় অটল থাকি, না দুলি। সুখের দিনে বিলাস ঘোরে ভুলতে নাহি দিও মোরে আপনি ডেকে নিও কোলে দূরে যদি সরে যাই॥
রাগঃ
তালঃ দাদ্রা

(আমার) মা আছে রে সকল নামে মা যে আমার সর্বনাম। যে নামে ডাক শ্যামা মাকে পুর্বে তাতেই মনস্কাম।। ভালোবেসে আমার শ্যামা মাকে যার যাহা সাধ সেই নামে সে ডাকে, সেই নামে মা দেয় রে সাড়া১ কেউ শ্যামা কয়, কেহ শ্যাম।। এক সাগরে মিশে গিয়ে সকল নামের নদী, সেই হরি হর কৃষ্ণ ও রাম, দেখিস্ তাঁকে যদি। নিরাকারা সাকারা সে কভু সকল জাতির উপাস্য সে প্রভু, নয় সে নারী নয় সে পুরুষ, সর্বলোকে তাঁহার ধাম।।
১. দেয় রে ধরা।
রাগঃ দেশি মিশ্র
তালঃ দাদ্রা

সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহকাল প্রলয়–তাল ভোলো ভোলো।। ছড়াক তব জটিল জটা শিশু–শশীর কিরণ–ছটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো।। মন্দ–স্রোতা মন্দাকিনী সুরধুনী–তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য–বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি’ জটাতে পর চম্পা বেলী শ্মশানে নব জীবন, শিব, জাগিয়ে তোলো।।
রাগঃ তিলক কামোদ
তালঃ ঝাঁপতাল
শিল্পীঃ ইন্দ্রানী গাঙ্গুলী
শিল্পীঃ শিমুল ইউসুফ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan