
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

হোক প্রবুদ্ধ সঙ্ঘবন্ধ মোদের মহাভারত হোক সার্থক নাম। হোক এই জাতি ধর্মে এক, কর্মে এক, মর্মে এক — এক লক্ষ্যে মধুর সখ্যে, পূর্ণ হউক পূর্ণ হউক আর্যাবর্তধাম।।
নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ দাদ্রা

সতী–হারা উদাসী ভৈরব কাঁদে। বিষাণ ত্রিশূল ফেলি’ গভীর বিষাদে।। জটাজুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসিয়াছে ললাটের চাঁদে।। দুই করে দেবী–দেহ ধরি’ বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণব–নিনাদে। ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর — সুন্দরতর হ’ল – পড়ি’ মায়া ফাঁদে।।
রাগঃ উদাসী ভৈরব (নজরুল–সৃষ্ট)
তালঃ ত্রিতাল

আমি অলস উদাস আন্মনা। আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর রঙীন্ মেঘের আল্পনা।। অলস যেমন বনের ছায়া নীড়ের পাখি শ্রান্ত-কায়া, যেমন অলস তৃণের মুখে ভোরের শিশির হিম-কণা।। নদীর তীরে অলস রাখাল একলা ব’সে রয় যেমন, তেমনি অলস উদাস আমি রই ব’সে রই অকারণ। যেমন অলস দীঘির জলে থির হ’য়ে রয় কমল-দলে, নিতল ঘুমে স্বপন সম অলস আমি কল্পনা।।
রাগঃ মালবশ্রী মিশ্র
তালঃ দাদ্রা
স্বাগত হে অতিথি! ধর হৃদি-ফুলহার নব উপহার তব বরণ-গীতি! ওগো প্রিয় বরণীয় অতিথি।। বন্দিনী গাহে শোনো বন্দনা গান কণ্ঠে তরঙ্গিত তরলিত তান, গীতি-মধু গুঞ্জনে নিতি মধু-ভুঞ্জনে, অঞ্জলি লহ মম পরম প্রীতি! ওগো প্রিয় অতিথি।।
নাটক : ‘কাফন চোরা’
রাগঃ
তালঃ
এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলা আমির, রে ভাই (ও ভাই) ফকির, সন্ধ্যাবেলা॥ সেই নদীর ধারে কোন্ ভরসায় বাঁধলি বাসা, ওরে বেভুল, বাঁধলি বাসা, কিসের আশায়? যখন ধরলো ভাঙন পেলি নে তুই পারে যাবার ভেলা। এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা॥ এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে সেই দেহ, তার খোঁজ নিল না কেহ (রে ভাই)। রাতে রাজা সাজে নাচমহলে দিনে ভিক্ষা মেগে বটের তলে শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা এই তো বিধির খেলা রে ভাই ভব নদীর খেলা॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শংকর ঘোষাল
১.

২.

নন্দ দুলাল নাচে নাচে রে হাতে সরের নাড়ু নিয়ে নাচে ব্রজের গোপাল নাচে নাচে রে হাতে সরের নাড়ু নিয়ে নাচে ওসে হাতের নাড়ু মুখে ফেলে, আড় চোখে চায় হেলে দুলে যথায় গোপীর ক্ষীর নবনী দইয়ের হাঁড়ি আছে॥ শূন্য দু হাত শূন্যে তুলে দেয় সে করতালি বলে তাই তাই তাই নন্দ পিতায় কয় ইশারায় নাই ননী নাই নন্দ ধরতে গেলে যায় পিছিয়ে মুচকি হেসে যায় এগিয়ে যশোমতীর কাছে রে॥ কহে শিউরে উঠে শিমুল ফুল নাচ রে গোপাল নাচ নাচ রে নাচ রে গোপাল নাচ সারা গায়ে ঘুঙুর বেঁধে নাচে ডুমুর গাছ রে নাচ রে গোপাল নাচ শিমুল গায়ে নাচে সুখে কাঁটা দিয়ে ওঠে ফুল ফোটে মরা গাছে॥ নাচ ভুলে সে থমকে দাঁড়ায় মার চোখে জল দেখতে সে পায় রে ননী মাখা দু হাত দিয়ে চোখ মুছিয়ে লুকায় বুকের কাছে॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan