বাণী
চির-আপনার তুমি হে হরি। তুমি ভুলো না যদি আমি রই পাশরি’।। আমি ভুলিয়া যদি কভু রহি ঘুমে তুমি ঘুম ভাঙাও মোর আঁখি চুমে, তুমি আমি এক তরীতে তরি।। আমার বাঁধন মোচন মাঝে হরি হে তোমারও মুকুতি রাজে, তুমি জীবনে আমার আছ প্রাণ ধরি’।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ
চির-আপনার তুমি হে হরি। তুমি ভুলো না যদি আমি রই পাশরি’।। আমি ভুলিয়া যদি কভু রহি ঘুমে তুমি ঘুম ভাঙাও মোর আঁখি চুমে, তুমি আমি এক তরীতে তরি।। আমার বাঁধন মোচন মাঝে হরি হে তোমারও মুকুতি রাজে, তুমি জীবনে আমার আছ প্রাণ ধরি’।।
রাগঃ
তালঃ
কেন আমায় আন্লি মাগো মহাবাণীর সিন্ধু কূলে। মোর ক্ষুদ্র ঘটে এ সিন্ধু-জল কেমন ক’রে নেবো তুলে।। চতুর্বেদে এই সিন্ধুর জল ক্ষুদ্র চারিবিন্দু হয়ে করছে টলমল, এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগন মূলে। ইহারই বেগ ধরতে শিরে, শিবের জটা পড়ে খুলে।। অনন্তকাল রবি-শশী এই সে-মহাসাগর হ’তে, সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে। বাঁশিতে মোর স্বল্প এ আধারে অনন্ত সে-বাণীর ধারা ধরতে কি মা পারে? শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে।।
রাগঃ
তালঃ
কমলা রূপিণী, শক্তি-স্বরূপিণী পতিব্রতা সতী ধর্ম-বিধায়িনী — সীতা, জয় সীতা। জনক দুলারী রাজকুমারী লব-কুশ-জননী, রাম-কী পিয়ারী — সীতা, জয় সীতা।। আওধ-প্রজাকুল শান্তি-বিধায়িনী পতি-অনুগামিনী, বন-বনচারিণী, অশোক-কানন উজ্জ্বলকারিণী — সীতা, জয় সীতা।। বসুমতী-অঙ্ক সমুজ্জ্বল-কারিণী সতীকে তেজ-বল-অগ্নিনিবারণী, সুখ-দুখমে পতি-চরম ভিখারিনী — সীতা, জয় সীতা।।
রাগঃ দরবারী-কানাড়া
তালঃ ত্রিতাল

চল্ চল্ চল্। চল্ চল্ চল্। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি’ আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মাশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চল্ রে নও জোয়ান শোন্ রে পাতিয়া কান মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহবান। ভাঙ্ রে ভাঙ্ আগল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।।
মার্চের সুর
তালঃ ত্রিমাত্রিক ছন্দ
শিল্পীঃ আসিফ আকবর

প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী শিবে সিদ্ধি বিধায়িনী মহামায়া অম্বিকা আদ্যাশক্তি ধর্ম-অর্থ-কাম মোক্ষ-প্রদায়িনী।। শুম্ভ নিশুম্ভ বিমর্দিনী চন্ডী নমো নমঃ দশপ্রহরণ ধারিণী দেবী সৃষ্টি-স্থিতি-প্রলয়-বিধাত্রী জয় মহিষাসুর সংহারিণী। জয় দুর্গে, জয় দুর্গে।। যুগে যুগে দনুজ দলনী মহাশক্তি যোগনিদ্রা মধুকৈটভ নাশিনী বেদ-উদ্ধারিণী মণি-দীপ বাসিনী শ্রীরাম অবতারে বরাভয় দায়িনী। জয় দুর্গে, জয় দুর্গে।।
রাগঃ
তালঃ কাহার্বা

পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া, দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া।। পাতারি আড়ালে মুখ ঢাকি' মুহুমুহু কুহু ওঠে ডাকি, বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরাণ ব্যাপিয়া।। 'বউ কথা কও' পাখি ডাকে — কেন মনে প'ড়ে যায় তাকে, কথা কও বউ — ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা
