
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা।। দাদুরি পাপিয়া চাতকী বোলে নব জলধারা-হরষা।। নাচে বন-কুন্তলা যামিনী উতলা খুলে পড়ে গগনে দামিনী মেখলা, চলে যেতে ঢ’লে পড়ে অভিসারে চপল যৌবন-মদ অলসা।। একা কেতকী বনে কেকা কুহরে, বহে পূব-হাওয়া কদম্ব শিহরে। দুরন্ত ঝড়ে কোন্ অশান্ত চাহি রে ঘরে নাহি রহে মন, যেতে চায় বাহিরে, যত ভয় জাগে তত সুন্দর লাগে শ্রাবণ-ঘন-তমসা।।
রাগঃ সুরদাসী-মল্লার
তালঃ ত্রিতাল
অঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি –নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত তোমার পদতল রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।।
রাগঃ তিলং
তালঃ ত্রিতাল
শিল্পীঃ অনুরাধা পোড়োয়াল

রহি' রহি' কেন আজো সেই মুখ মনে পড়ে। ভুলিতে তা'য় চাহি যত, তত স্মৃতি কেঁদে মরে।। দিয়েছি তাহারে বিদায় ভাসায়ে নয়ন-নীরে, সেই আঁখি-বারি আজো মোর নয়নে ঝরে।। হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধিয়া হিয়া, তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া। সেই বসন্ত ও বরষা আসিবে গো ফিরে ফিরে, আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে।।
রাগঃ পঞ্চম মিশ্র
তালঃ আদ্ধা কাওয়ালি

এলো শোকের সেই মোহর্রম কারবালার স্মৃতি ল’য়ে। কাঁদিছে বিশ্বের মুসলিম সেই ব্যথায় বেতাব হয়ে।। মনে পড়ে আসগরে আজি পিয়াসা দুধের বাচ্চায় পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বুকে র’য়ে।। একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেমের লাশ, বেহোঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে।। পাশে শহীদ কাঁদে বীর জব্বার পানির মশক মুখে হল শহীদ কাঁদে জয়নব কুলসুম আকুল হয়ে।। শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্, ঝরিতেছে শোকের বারিষ্ আসমান জমিন ছেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

কেন বাজাও বাঁশি কালোশশী মৃদু মধুর তানে। ঘরে রইতে নারি জ্ব’লে মরি বাজাইও না বনে বাঁশি, আর বাজাইও না বনে নিঝুম রাতে বাজে বাঁশি পরায় গলে প্রেম-ফাঁসি, কেহ নাহি জানে হে শ্যাম (আমি) মরি শুধু প্রাণে॥ রাখ রাখ ও-বাঁশরি ওহে কিশোর-বংশীধারী, মন নাহি মানে হে শ্যাম (বঁধু) বাঁশি কি গুণ জানে॥
রাগঃ
তালঃ কাহার্বা

এসো মা দশভুজা দশহাতে কল্যাণ আন দশভুজা মৃত্যুঞ্জয় ঘরনী! মৃতজনে অমৃত দান। নিরাশ প্রাণে দাও আশা মূকজনে দাও ভাষা আঁধার মহিষাসুর বুকে আলোর ত্রিশূল হান॥ দেও জয় বরাভয়, শক্তি, তেজ, প্রেম, প্রীতি দনুজদলনী! শাপ মুক্ত কর ক্ষিতি, এলে যদি আর বার মাগো ভক্তের হৃদি মাঝে জাগো দুঃখ শোক আর দিও না গো তারিণী সন্তানে ত্রাণ॥
রাগঃ গুণকেলী
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan