
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কে গো গানে গানে হিয়া ভরালে। নিরাশা ভুলায়ে আশা ধরালে।। বল বল মোরে কেন এমন ক’রে পলকে পুলকে আঁখি ঝরালে।।
রাগঃ
তালঃ
পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির-সুদূর প্রিয়তম॥ তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী-ফাঁদ জনম জনম কাঁদি কুমুদীর সম॥ নিখিলের রূপে রূপে দেখা দাও চুপে চুপে এলে না মূরতি ধরি তুমি নিরুপম॥
রাগঃ খাম্বাজ
তালঃ যৎ

আগের মত আমের ডালে বোল ধরেছে বউ। তুমিই শুধু বদ্লে গেছ, আগের মানুষ নও।। তেম্নি আজো তোমার নামে উথলে মধু গোলাপ-জামে, উঠ্ল পু’রে জামরুলে রস, মহুল ফুলে মউ।। ডালিম-দানায় রং ধরেছে, ডাঁশায় নোনা আতা, তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা। তেম্নি আজো নিমের ফুলে ঝিম্ হয়ে ঐ ভ্রমর দুলে, হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।।
রাগঃ বসন্ত মিশ্র
তালঃ দাদ্রা
চাঁদের পিয়ালাতে আজি জোছনা-শিরাজি ঝরে। ঝিমায় নেশায় নিশীথিনী সে-শরাব পান ক’রে।। সবুজ বনের জল্সাতে তৃণের গালিচা পাতে, উতল হাওয়া বিলায় আতর চাঁপার আতরদানি ভ’রে।। সাদা মেঘের গোলাব-পাশে ঝরিছে গোলাব-পানি, রজনীগন্ধার গেলাসে রজনী দেয় সুরা আনি’। কোয়েলিয়া কুহু কুহু গাহে গজল মুহু মুহু, সুরের নেশা সুরার নেশা লাগে আজি চরাচরে।।
রাগঃ বাগেশ্রী
তালঃ কাওয়ালি

দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে। এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে’ প্রাণের কিনারে।। মনে জাগে হাজার বছর আগে ডাকিত বেলাল এমনি অনুরাগে, তাঁর খোশ এলেহান, মাতাইত প্রাণ গলাইত পাষাণ ভাসাইত মদিনারে প্রেমে ভাসাইত মদিনারে।। তোরা ভোল গৃহকাজ, ওরে মুসলিম থাম চল খোদার রাহে, শোন, ডাকিছে ইমাম। মেখে’ দুনিয়ারই খা, বৃথা রহিলি না-পাক, চল মসজিদে তুই, শোন মোয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই এই ইবাদতে বিনা রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা। মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে অশ্রু-যূথীর মালা।। আমি ত্যাজিয়াছি কবে লাজ-মান-কুল বহি’ কলঙ্ক এসেছি গোকুল, আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর কর মোরে গোপবালা।। আমার কাঁদন-যমুনার নদী শ্যাম হে ভাঁটি টানে শুধু বহে নিরবধি, তারে বাঁশরির তানে বহাও উজানে ভোলাও বিরহ-জ্বালা।।
রাগঃ ঝিঁঝিট
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan