
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জল দাও, দাও জল! মরু-পথে মরি তৃষ্ণায় সাহারার মত হৃদি-তল।। আঁখিজল পিয়া, পিয়া এতদিন — বেঁচেছিনু, সে-আঁখি আজ জলহীন! সে কি ছল? তব নয়ন সদাই করিত যে ছল ছল।।
সঙ্গীতালেখ্য : ‘কাফেলা’
রাগঃ
তালঃ
এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল এ যে ব্যথা রাঙা হৃদয় আঁখি জলে টলমল।। কমল মৃণাল দেহ ভরেছে কন্টক ঘায় শরণ লয়েছি গো তাই শীতল দীঘির জল।। ডুবেছি আজ কালো জলে কত যে জ্বালা স'য়ে শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল।। কবি রে কোন ক্ষত মুখে ফোটে যে তোর গীত সুর সে ক্ষত দেখিল না কেউ দেখিল তোরে কেবল সে গীতি দেখিল না কেউ শুনিল গীতি কেবল।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

ঘুম যবে ভাঙবে কন্যা (সুখ) স্বপন যাবে টুটে। ফুল-শয্যার ফুটবে কাঁটা প্রভাতবেলা উঠে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
রাগঃ
তালঃ
কৃষ্ণ-প্রিয়া লো! কেমনে যাবি অভিসারে? সে বিরহী রসে মানস সুরধুনী ’পারে।। সে এ পারে রহে না পারাপারের অতীত সে, এ পারে রহে না, এ পারে না, ও পারেও রহে না, কোন পারে রহে না।। গগনে গুরু গুরু মেঘ গরজে অবিরল বাদল ঝর ঝর ঝরে, আঁখি-জলে আঁখি তোর টলমল সই অন্তর দুরুদুরু করে। পথ দেখিবি কেমনে আঁখি-জলে পিছল আঁখি, পথ দেখিবি কেমনে। তোর আঁখি পিছল পথও পিছল পথে যাবি কেমনে, তোর অন্তরে মেঘ, বাহিরে মেঘ পথ দেখিবি কেমনে। একে কুহু-যামিনী তাহে কুল-কামিনী পথে পথে কালনাগিনী (লো), আছে আড় পেতে শাশুড়ি ননদিনী লো। তুই চাতকীর মত কেতকীর মত রাই মেঘ দেখে মত্ত হইলি ভয় নাই, যার প্রেমের পথে বাধা বিধির অভিশাপ — সাপেরে সে ভয় করে না।।
রাগঃ
তালঃ
ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান। দেশ হারায়েছে — হারায়নি তা’র আত্মা ও ভগবান।। তাহার ক্ষাত্রশক্তি গিয়াছে প্রেম ও ভক্তি আজও বেঁচে আছে, আজিও পরম ধৈর্য ও বিশ্বাসে — তার আশা-দীপ জ্বালিয়া রেখেছে সেই ভাগবত জ্ঞান।। দেহের জীর্ণ পিঞ্জরে তার প্রাণ কাঁদে নিরাশায়, ‘সম্ভবামি যুগে যুগে’ বাণী ভুলিতে পারে না হায়! সেই আশ্বাসে আজ নব অনুরাগে পাষাণ ভারতে বিরাট চেতনা জাগে, জেগেছে সুপ্ত-সিংহ, এসেছে দিব্য অসি-কৃপাণ।।
রাগঃ
তালঃ দাদ্রা

আল্লাহ্ রসুল জপের গুণে কি হ'ল দেখ চেয়ে — সদা ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে ছেয়ে।। আল্লাহ্র রহমত ঝরে ঘরে বাইরে তোর উপরে, আল্লাহ্ রসুল হয়েছেন তোর জীবন-তরীর নেয়ে।। দুখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয়, তুই দুনিয়াদারী করিস তবু আল্লাহ্তে মন রয়। মরণকে আর ভয় নাই তোর, খোদার প্রেমে পরাণ বিভোর, তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলেমেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan