
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

হায় স্মরণে আসে গো অতীত কথা। নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা, মুখ তার রহি’ রহি’ পড়ে মোর মনে।। তার স্মৃতি ভুলিতে চাহি যতই সখি মনে পড়ে তারে ততই, সে কাঁদায় সখি মোরে ঘুমে জাগরণে।। তার সাথে গেছে প্রাণ, দেহ আছে প’ড়ে, বাঁচার অধিক আমি সখি গো আছি ম’রে। নাহি ফুল, আছে কাঁটার স্মৃতি নাহি আর সে-চাঁদিনী তিথি, নাহি আর সুখ শান্তি সখি এ জীবনে।।
রাগঃ মাঢ়
তালঃ পাঞ্জাবি ঠেকা
সাহারাতে ডেকেছে আজ বান দেখে যা। মরুভূমি হ’ল গুলিস্তান, দেখে যা।। সেই বানেরই ছোঁওয়ায় আবার আবাদ হল দুনিয়া, শুকনো গাছে মুঞ্জরিল প্রাণ, দেখে যা।। বিরান মুকুল আবার হ’ল গুলে গুলে গুলজার, মক্কাতে আজ চাঁদের বাগান, দেখে যা।। সেই দরিয়ায় পারাপারের তরী ভাসে কোরআন, ওড়ে তাহে কলেমার নিশান, দেখে যা।। কাণ্ডারী তার বন্ধু খোদার হজরত মোহাম্মদ, যাত্রী যারা এনেছে ঈমান, দেখে যা।। সেই বানে কে ভাসবি রে আয়, যাবি রে কে ফিরদৌস্ খেয়াঘাটে ডাকিছে আজান, দেখে যা।।
রাগঃ হাম্বির মিশ্র
তালঃ কাহার্বা
ঝরঝর অঝোর ধারায় ঝুরছে মনে রঙের ঝুরি। দোলন-খোঁপায় দোল্ দিয়ে যায় দুলাল-চাঁপার তরুণ কুঁড়ি।। চঞ্চলতার আবেশ লেগে আঁচল আমার রয় না গায়ে, জরীন্ ফিতার বাঁধন টু’টে ব্যাকুল বেণী লুটায় পায়ে। খেল্ছে চোখে মন্মথ আজ রতির সাথে লুকোচুরি, নাচের তালে আপনি বাজে চপল হাতে কাঁকন চুড়ি।।
রাগঃ
তালঃ
দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন, কেঁদে দু’ নয়ন হ’ল অন্ধ। আকাশ বাতাস ঘেরা, তব ও মন্দির বেড়া আর কতকাল রবে বন্ধ॥ পাখি যেমন সন্ধ্যাকালে, বন্ধু-স্বজন পালে পালে উড়ে এসে ব’সেছিল ডালে হে। রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে, প’ড়ে আছি একা নিরানন্দ। টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার ও রাঙা চরণ নূপুর ছন্দ॥ দুখ-শোক রৌদ্রজলে, ফেলে মোরে পলে পলে ছলিতেছ হরি কত ছল হে জীবনের বোঝা প্রভু, বহিতে কি হবে তবু সহিতে পারি না আর দ্বন্দ্ব। মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও রাঙা পায় দেখাও এবার মুখ-চন্দ॥
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

দুধে আলতায় রঙ যেন তার সোনার অঙ্গ ছেয়ে (সে) ভিন্ গেরামের মেয়ে। চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে, ভিন্ গেরামের মেয়ে। ও পারে ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়, কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়, পা ছুঁতে তার নদীর জলে (ও ভাই) জোয়ার আসে ধেয়ে।। চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে, অম্নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে। কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে, ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে। আমি চোখের জলে খুঁজি তারেই (ও ভাই) দুখের তরী বেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না। আশা-তরী ডুববে কূলে দুখের স্রোতে ভাসবে না।। হয়তো তুমি এমনি ক'রে পথ চাওয়াবে জনম ভ'রে রইবে দূরে চিরতরে সামনে এসে হাসবে না।। কামনা মোর রইলো মনে রূপ ধ'রে তা উঠলো না; বারে বারে ঝরলো মুকুল ফুল হয়ে তা ফুটলো না। অবুঝ এ প্রাণ তবু কেন তোমার ধ্যানেই বিভোর হেন তুমি চির চপল নিঠুর - জানি, ভালোবাসবে না।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan