
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি॥ দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি॥ সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী॥
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

গগনে সঘন চমকিছে দামিনী মেঘ-ঘন-রস রিমঝিম বরষে। একেলা ভবনে বসি’ বাতায়নে পথ চাহে বিরহিণী কামিনী।। পূবালি পবন বহে দাদুরি ডাকে, অভিসারে চলে খুঁজে’ কাহাকে। বৈরাগিনী সাজে উন্মনা যামিনী।।
রাগঃ মেঘ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ আফরোজা খান মিতা

নবীন আশা জাগ্ল যে রে আজ! নূতন রঙে রাঙা তোদের সাজ॥ কোন সে বাণী বাজ্ল প্রাণের মাঝ বাজরে বীনা বাজ, দীপক-তানে বাজ আপন কাজে পাস্ রে কেন লাজ? এগিয়ে গিয়ে ধর্ রে নিজের কাজ। শির্ উচিয়ে দাঁড়া জগৎ-মাঝ! তোদের কণ্ঠে হানে যেন প্রবল বাজ॥ ফেলে দে রে যা কিছু সব জীর্ণ রিক্ত যা, হবে তা দীর্ণ। থাকিস্ নে বসে কেউ শীর্ণ দুন্দুভি-ঢাক বাজুক না রে আজ॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ নিলুফার ইয়াসমিন
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম — মুর্শিদ মোহাম্মদের নাম।। ঐ নামেরি রশি ধ’রে যাই আল্লার পথে, ঐ নামেরি ভেলা ধ’রে ভাসি নূরের স্রোতে, ঐ নামেরি বাতি জ্বেলে দেখি আরশের মোকাম। মুর্শিদ মোহাম্মদের নাম।। ঐ নামের দামন ধ’রে আছি আমার কিসের ভয়, ঐ নামের গুনে পাব (আমি) খোদার পরিচয়, তাঁর কদম মোবারক যে আমার বেহেশ্তী তাঞ্জাম। মুর্শিদ মোহাম্মদের নাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছ তুমি মোর সাথে। সান্দ্র নিবিড় সন্ধ্যায় যেই পথ ভুলি’, ধর হাতে।। প্রদোষে স্বরগ-পাশে তোমার করুণা ভাসে, স্নিগ্ধ শান্ত চাঁদ হ’য়ে, প্রভু, আঁধারে পথ দেখাতে।। মান তাজিয়া যে যায় প্রভু তোমার চরণ-তলে, পূর্ণ-রূপে নেমে আস তার হৃদয়-পদ্ম-দলে। অবতার হও ভুপালিতে প্রভু প্রেম-যমুনার পারে রহ কভু, দগ্ধ-পরানে বিরাজ হে স্বামী, দুঃখ-জ্বালা জুড়াতে।।
রাগঃ শুদ্ধ-কল্যাণ (কল্যাণ ঠাট)
তালঃ একতাল
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালীমোর কালো মেয়ে দগ্ধ দিনেরবুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে।। আমার হৃদয়-আঙিনাতে খেলবি মা তুই দিনে রাতে মোর সকল দেহ নয়ন হয়ে দেখবে মা তাই চেয়ে চেয়ে।। হাত ধরে মোর নিয়ে যাবি তোর খেলাঘর দেখবি মা এইটুকু তুই মেয়ে আমার কেমন করে হ’স অসীমা। লুটে নিবি চতুর্ভূজা আমার স্নেহ প্রেম-পূজা (মা) নাম ধরে তোর ডাকব মা যেই যেথায় থাকিস আসবি ধেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan