
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল। মধু-লোভী মদালস এসো অলিকুল।। ভোগের পাত্রে মধু প্রাণ ভরে পিও বঁধু, আনন্দে হয় যদি হোক দিক ভুল।।
রেকর্ড-নাটিকাঃ সুরথ উদ্ধার
রাগঃ
তালঃ কাহার্বা

নৃত্যকালী শঙ্কর সঙ্গে নাচে অতি রুদ্র-বিহঙ্গে। ছন্দ ঝরে ঝর্ঝর ধারায় মন্দাকিনী গঙ্গা তরঙ্গে।। মুক্তবেণী ধূর্জটি-জটা বিধূনিত অম্বরে দোলে সসাগরা ভীতা পৃথ্বী কাঁপে মহাবিষ্ণুর কোলে, বাজে ঘোর ডম্বরু শিঙ্গা উল্কা ছোটে ভ্রুকুটি ভঙ্গে।। মৃত্যু-ক্ষুধা জাগিল একি রে, সৃষ্টি-স্থিতি সংহার মানসে। পঞ্চভূত চিত্ত অহঙ্কার ব্রহ্মা-হরি লয় হ’ল ব্রহ্মে উগ্র তারা রুদ্রেরে আবরি’ নাচে একা উন্মাদ দম্ভে, একি হেরি মূর্ছিতা শক্তি সোহম্ শিব আমারি অঙ্গে।।
রাগঃ বাঙ্গাল ভৈরব
তালঃ ঝুম্রা

খেলে চঞ্চলা বরষা-বালিকা মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায় দোলে গলায় বলাকার মালিকা।। চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার, নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা।। কেয়া পাতার তরী ভাসায় কমল-ঝিলে তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে। ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল কাজলা দীঘির জলে ঢেউ তোলে আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা।।
রাগঃ
তালঃ কাহার্বা

বনে বনে জাগে কি আকুল হরষণ। ফুল-দেবতা এলো দিতে ফুল-পরশন।। হরিৎতর আজি পল্লব বন-বাস মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস, বেপথু লতা যাচে মধুপের দরশন।। কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা, গোপনে আনে নব জাগরণ-বারতা বঁধূর সাথে খোঁজে বঁধু বন-নিরজন।।
রাগঃ ভৈরবী
তালঃ সেতারখানি
মোর হৃদি-ব্যথার কেউ সাথী নাহি। ল’য়ে আহত প্রাণ একা গান গাহি।। দিবস বরষ মাস বুকে চাপি’ হা-হুতাশ, চলি মরুপথে মেঘ-ছায়া চাহি’।। কানন রচি বৃথা, কুসুম নাহি ফোটে বাসি হয় গাঁথা মালা পথের ধূলায় লোটে, কবে বহিবে নিঝর-ধারা পাষাণ বাহি’।।
রাগঃ পাহাড়ি
তালঃ দাদ্রা
আমি ময়নামতীর শাড়ি দেবো, চলো আমার বাড়ি ওগো ভিনগেরামের নারী তোরে সোনাল ফুলের বাজু দেবো চুড়ি বেলোয়ারি।। তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেবো কলমিলতার বালা, রক্ত-শালুক দিবো পায়ে, পরবে আলতা তা'রি।। হলুদ-চাঁপার বরণ কন্যা এসো আমার নায় সরষে ফুলের সোনার রেণু মাখাবো ওই গায়! ঠোঁটে দিবো রাঙা পলাশ মহুয়া ফুলের মউ, বকুল-ডালে ডাকবে পাখি, 'বউ গো কথা কও!' আমি সব দিবো গো, যা পারি আর যা দিতে না পারি।।
ভাটিয়ালী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan