
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

যে আল্লার কথা শোনে তারি কথা শোনে লোকে। আল্লার নূর যে দেখেছে পথ পায় লোক তার আলোকে।। যে আপনার হাত দেয় আল্লায় জুল্ফিকারের তেজ সে পায়, যার চোখে আছে খোদার জ্যোতি রাত্রি পোহায় তারি চোখে।। ভোগের তৃষ্ণা মিটেছে যার খোদার প্রেমের শিরনি পেয়ে, যায় বাদ্শা-নবাব গোলাম হ'য়ে সেই ফকিরের কাছে যেয়ে। আসে সেই কওমের ইমাম সেজে কওমকে পেয়েছে যে, তারি কাছে খোদার দেওয়া শান্তি আছে দুখে-শোকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

সখি, সেই ত পুষ্প-শোভিতা হ’ল আবার মাধবীলতা। মাধবী চাঁদ উঠেছে আকাশে, আমার মাধব কোথা। রাধা আজ নিরাধারা সখি রাধামাধব কোথা। মধুপ গুঞ্জরে মালতী-বিতানে, নূপুর-গুঞ্জরণ নাহি শুনি কানে। মোর মনো-মধুবনে মধুপ কানু কই – আনন্দ-রাস নাই – রাসবিহারী নাই, আমি আর রাধা নই। সখি পূর্ণ রাসে আমি জনম লভিয়া পুষ্প আহরণ তরে, কৃষ্ণ-পূজার লাগি পুষ্প আহরণ তরে ধেয়েছিনু বনে অনুরাগ ভরে, বৃন্দাবনচারী কৃষ্ণে না পেয়ে, রাধা কাঁদে ব্রজ-পথে ধেয়ে ধেয়ে – ‘প্রাণবল্লভ আমার কই গো, সখি আমায় বলে দে গো।’ রাধা হ’ল আজি অশ্রুর ধারা কৃষ্ঞ-আনন্দিনী রাধা বিনোদিনী কবে হবে শ্রীকৃষ্ণ-হারা।।
রাগঃ
তালঃ ফের্তা

কিশোরী সাধিকা রাধিকা শ্রীমতী। চির-কিশোর আরাধিকা শ্রীমতী।। কমলা গোলোকে গোপিনী ভুলোকে, সেবিকা প্রকৃতি পরমা তপতী।। শ্যাম ভুবন কালো রাই অরুণ আলো, হরি পূজারিণী প্রেম মূর্তিমতী।। ব্রজধাম বাসিনী লীলা বিলাসিনী, শ্যাম নাম ভাষিণী বিরহ ভারতী।। শ্যাম মেঘ গলে রাই বিজলি দোলে, শ্যাম পত্র কোলে রাই ফুল আরতি।। লয়ে যাঁহার নাম হরি হন রাধা শ্যাম, সুর নর অবিরাম করে যাঁর প্রণতি।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ। পঙ্গু তোমারে আজি হানিতেছে লাজ।। রুদ্র ও রুদ্রাণী অঙ্কে যাহার, দৈত্য হরিছে আজ সম্মান তার। হে মহা-মৌনী, জাগো, পর নব সাজ।। স্বর্গ তোমার শিরে, পদতলে হায়, আর্যাবর্ত কাঁদে চির অসহায় মেঘ-লোক হ’তে হান দৈত্যেরি বাজ।।
রাগঃ সাজগিরি
তালঃ ত্রিতাল
ওলো বিশাখা, ওলো ললিতে, দে এই পথের ধূলি দে। যে পথে শ্যামের রথ চ’লে গেছে, দে সেই পথের ধূলি দে।। আখর : [ধুলি নয় ধুলি নয়, এ যে হরি-চন্দন ধূলি নয়, এ যে হরি-চন্দন, অঙ্গ শীতল করা। ওর ভাগ্য ভালো, রাধার চেয়ে ওর ভাগ্য ভালো — ঐ, ধূলি মাথায় তুলে দে লো।] ঐ পথের বুকে গেছে কৃষ্ণের রথ, সখী আমি কেন হই নাই ঐ ধূলি-পথ। আখর : [বধূ, চ’লে যে যেত গো আমার, হিয়ার উপর দিয়া চ’লে যে যেত আমার, সকল জনম সফল হ’ত, চ’লে যে যেত গো] অনুরাগের রজ্জু দিয়া বাঁধিতাম সে-রথে নিয়ে যেতাম সে-রথ প্রেমপথে (ওলো ললিতে) আখর : [নিয়ে যেতাম, অনুরাগ-রজ্জুতে বেঁধে, প্রেমের পথে, অনুরাগ-রজ্জুতে বেঁধে।
রাগঃ
তালঃ
মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো, এখনি যেয়ো না গো, না না না। ক্ষণিক অতিথি বিদায়ের গীতি এখনি গেয়ো না গো, না না না।। চৈতী পূর্ণিমা চাঁদের তিথি, পুষ্প পাগল এ বনবীথি, ধূলায় ছেয়ো না গো, না না না।। বলি বলি ক'রে হয়নি যা বলা, যে কথা ভরিয়াছিল বুকের তলা; সে কথা না শুনে সুন্দর অতিথি হে যেতে চেয়ো না গো, না না না।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan