
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দ্বৈত : রাধাকৃষ্ণ নামের মালা জপ দিবানিশি নিরালা॥ পুরুষ : অগতির গতি গোকুলের পতি স্ত্রী : শ্রীকৃষ্ণে ভক্তি দেয় যে শ্রীমতী পুরুষ : ভব-সাগরে কৃষ্ণ নাম ধ্রুবজ্যোতি দ্বৈত : সেই কৃষ্ণের প্রিয়া ব্রজবালা॥ স্ত্রী : পাপ-তাপ হবে দুর হরির নামে শ্রীমতী রাধা যে হরির বামে পুরুষ : ঐ নাম জপি’ যাবি গোলকধামে দ্বৈত : সেই রাধা নাম হবে দুঃখ জ্বালা॥ স্ত্রী : সাধনে সিদ্ধ হবে রাধা ব’লে ডাকো পুরুষ : কৃষ্ণ-মূরতি হৃদি-মন্দিরে রাখো দ্বৈত : জপ রে যুগল নাম রাধাশ্যাম এই আঁধার জগৎ হবে আলো॥
রাগঃ
তালঃ কাহার্বা

নাচে নটরাজ, মহাকাল। অম্বর ছাপিয়া পড়ে লুটাইয়া আলো-ছায়ার বাঘ-ছাল।। কালো সিন্ধু জলে তাথৈ তাথৈ রব শুনি সেই নৃত্যের নাচে মহাভৈরব বিষাণ মন্দ্রে বাজে মাভৈঃ মাভৈঃ রব প্রাণ পেয়ে জেগে ওঠে মৃত কঙ্কাল।। গঙ্গা তরঙ্গে অপরূপ রঙ্গে ছন্দ জাগে সেই নৃত্য-বিভঙ্গে জোছনা আশিস-ধারা ঝরে চরাচরে ছাপিয়া ললাট শশী ভাল।।
রাগঃ শঙ্করাভরণ
তালঃ ত্রিতাল

মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে। যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে।। অসীম আকাশ ধরিতে নারিল যারে তোমার নয়ন কেমনে ধরিল তারে, বল কেন ভিখারির শূন্য পাত্রে অমৃত ঢালিয়া দিলে।। বল বল চির-বৈরাগিণী গো, তোমার কি ক্ষতি তায়, পৃথিবী হইতে মোর নাম যদি চিরতরে মুছে যায়। চাওনি কিছুই মোর কাছে তুমি কভু কেন ফিরাইতে চাহ বক্ষে ধরিয়া তবু, তব গৈরিক-বাসে এ প্রেম-প্রবাহ কেমনে রাখিয়াছিলে।।
রাগঃ
তালঃ
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালীমোর কালো মেয়ে দগ্ধ দিনেরবুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে।। আমার হৃদয়-আঙিনাতে খেলবি মা তুই দিনে রাতে মোর সকল দেহ নয়ন হয়ে দেখবে মা তাই চেয়ে চেয়ে।। হাত ধরে মোর নিয়ে যাবি তোর খেলাঘর দেখবি মা এইটুকু তুই মেয়ে আমার কেমন করে হ’স অসীমা। লুটে নিবি চতুর্ভূজা আমার স্নেহ প্রেম-পূজা (মা) নাম ধরে তোর ডাকব মা যেই যেথায় থাকিস আসবি ধেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। নহবতে বাজে সকরুণ মূলতান।। নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান।। চম্পা-মালা রবমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়, ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়। অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায় ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান।।
রাগঃ
তালঃ কাহার্বা

কে ডাকিলে আমারে আঁখি তুলে'। এই প্রভাতে তটিনী-কূলে কূলে।। ঐ ঘুমায়ে সকলি, জাগেনি কেউ জল নিতে এখনো আসেনি বউ, শুধু তব নদীতে জেগেছে ঢেউ — মেলেছ নয়ন কানন-ফুলে।। যে সুবাস ঝরে ও-এলোকেশে কমলে তা' দিলে নাহিতে এসে', তব তনু-মন দীঘিতে ভেসে' — মাতাইছে, মধুপ পথ ভুলে। ও শিশির-কপোল-স্বেদ বারি পড়িল ঝরি' নয়নে আমারি, জাগিয়া হেরি রূপ-মনোহারী — দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan