
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে। এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে।। দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল নীল লাবনি ঝরায়ে চলচল এসো অরণ্য পর্বতে।। এসো ভাদরের ভরা নদীতে ভাসায়েকেতকী পাতার তরণী এসো বলাকার রঙ পালক কুড়ায়ে বাহি’ ছায়াপথ-সরণি। শ্যাম শস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া এসো ধরনীরে ভালোবাসিয়া দুর নন্দন-তীর হতে।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ দাদ্রা

আজি বাদল বঁধূ এলো শ্রাবণ-সাঁঝে — নীপের দীপ ঢাকি’ আঁচল ভাঁজে।। জ্বালি’ হেনার ধুনা যাচি’ কার করুণা বন-তুলসী তলে এলে পূজারিণী সাজে।। সেদিন এমনি সাঁঝে মোর বেদীর মূলে প্রিয়া জ্বালিলে এ দীপ, তাহা গেছ কি ভুলে? সেই সন্ধ্যা-স্মৃতি সে যে করুণ গীতি, দূরে দাদুরি আনে বহি’ মরম মাঝে।।
রাগঃ
তালঃ কাহার্বা

শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও আও। হৃদয়-কুঞ্জমে রাধা নাম কি বন্শী শুনাও শুনাও।। বহতা যমুনা নয়ন-নীরকে আও শ্যাম ওহি যমুনা তীরপে, বয়ঠি বনঠন ভক্তি-গোপীন কাহে তুম বিল্মাও আও আও।। চঞ্চল মোহন চরণ-কমল পে নুপুর বাজাও, প্রীতি চন্দন মনকে মেরে লেকে অঙ্গ সাজাও। বিরহ কি মৌর পাপিহা বোলে প্রেম কি নাইয়া ডগমগ ডোলে, আও কানাইয়া রাস রচাইয়া মধুর সুরত দেখ্লাও, আও আও।।
রাগঃ
তালঃ কাহার্বা

কুলের আচার নাচার হয়ে আছিস কেন শিকায় ঝুলে কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে।। কাঁচা তেঁতুল পেয়ারা আম ডাঁশা জামরুল আর গোলাপ জাম — যেমনি তোরে দেখিলাম অমনি সব গেলাম ভুলে।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ কাহার্বা

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তা’রে। ভুলে যাও মোরে১ ভুলে যাও একেবারে।। আমি গান গাহি আপনার দুখে তুমি কেন আসি’ দাঁড়াও সুমুখে, আলেয়ার মত ডাকিও না আর নিশীথ — অন্ধকারে।। দয়া কর, মোরে দয়া কর, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা। আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি তব চোখে কেন সজল মিনতি, আমি কি ভুলেও কোনোদিন এসে’ দাঁড়ায়েছি তব দ্বারে।।
১. তারে
গীতিচিত্র: অতনুর দেশ
রাগঃ
তালঃ দাদ্রা

এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan