
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি এ বাদল দিনে কত কথা মনে পড়ে। হারাইয়া গেছে পিয়া এমনি বাদল-ঝড়ে।। আমারি এ বুকে থাকি’ ঘুমাত সে ভীরু পাখি, জলদ উঠিলে ডাকি’ লুকাত বুকের ’পরে।। মোর বুকে মুখ রাখি নিবিড় তিমির কাঁদে, আমার প্রিয়ার মত বাঁধিয়া বাহুর বাঁধে। কোথায় কাহার বুকে আজি সে ঘুমায় সুখে, প্রদীপ নিভায়ে কাঁদি একা ঘরে তারি তরে।।
রাগঃ
তালঃ দাদ্রা
আঁধার ভীত এ চিত যাচে মা গো১ আলো আলো। বিশ্ববিধাত্রী আলোকদাত্রী নিরাশ পরানে আশার সবিতা জ্বালো জ্বালো, আলো, আলো।। হারায়েছি পথ গভীর তিমিরে লহ হাতে ধ’রে প্রভাতের তীরে পাপ তাপ মুছি’ কর মা গো২ শুচি, আশিস-অমৃত ঢালো।। দশ৩ প্রহরণধারিণী দুর্গতিহারিণী দুর্গে মা অগতির গতি সিদ্ধি-বিধায়িনী দনুজ-দলনী বাহুতে দাও মা শকতি। তন্দ্রা ভুলিয়া যেন মোরা জাগি — এবার প্রবল মৃত্যুর লাগি’, রুদ্র-দাহনে ক্ষুদ্রতা দহ’ বিনাশ গ্লানির কালো।।
১. প্রভু, ২. নাথ, ৩, পান্ডুলিপিতে এখানে দুটি পঙ্ক্তি বেশি আাছে অচেতন প্রাণে জাগরণ তৃষ্ণা আনো আনো জড়তার বুকে জীবন-পিপাসা দানো দানো।
রাগঃ শিবমত-ভৈরব
তালঃ ত্রিতাল (টিমা)

রেশমি রুমালে কবরী বাঁধি’ — নাচিছে আরবি নটিনী বাঁদি।। বেদুঈনী সুরে বাঁশি বাজে রহিয়া রহিয়া তাঁবু মাঝে, সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী।। যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি।। চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়, দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্, ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁধি।।
রাগঃ
তালঃ ফের্তা

নূপুর মধুর রুনুঝুনু বোলে। মন-গোকুলে রুনুঝুনু বোলে।। কূলের বাঁধন টুটে, যমুনা উথলি' ওঠে, পুলকে কদম ফোটে পেখম খোলে শিখী পেখম খোলে।। ব্রজনারী কুল ভুলে' লুটায় সে পদমুলে চোখে জল, বুকে প্রেম- তরঙ্গ দোলে।। শ্রীমতি রাধারই সাথে বিশ্ব ছুটেছে পথে, হরি হরি ব'লে মাতে ত্রিভুবন ভোলে। নামে ত্রিভুবন ভোলে।।
রাগঃ খাম্বাজ
তালঃ ত্রিতাল

এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো।। উপল নুড়িতে কাঁকন চুড়িতে রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো।। তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী আনো কৃষ্ণার জল নির্ঝরিণী। ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো।। এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো।।
নাটকঃ‘মদিনা’
রাগঃ
তালঃ কাহার্বা

চল্ চল্ চল্। চল্ চল্ চল্। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি’ আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মাশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চল্ রে নও জোয়ান শোন্ রে পাতিয়া কান মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহবান। ভাঙ্ রে ভাঙ্ আগল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।।
মার্চের সুর
তালঃ ত্রিমাত্রিক ছন্দ
শিল্পীঃ আসিফ আকবর

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan