
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা। শেফালি পুলকে ঝ’রে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা।। ঘোম্টা খুলিয়া তার পিঠে লুটায় শিথিল কবরী লুটিছে পায়, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, আধো আঁধার বন তার রূপে উজালা।। নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি, মন কয় চিনি চিনি এ কি গো বন-দেবীর সতিনী শিশির ধরে’ পায় আল্তার রঙ্ চায় পাখি তারি গান গায় বনে নিরালা।।
রাগঃ বেহাগ মিশ্র
তালঃ ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)

মায়ের আমার রূপ দেখে যা মা যে আমার কেবল জ্যোতি। (মার) কৌশিকি রূপ দেখ্ রে চেয়ে, মা, শুদ্ধা মহা স্বরস্বতী।। পরম শুভ্র জ্যোতির্ধারায় নিখিল বিশ্ব যায় ডুবে যায়। কোটি শ্বেতশতদলে বিরাজে মা বেদবতী।। সপ্তসর্গ সপ্ত পাতাল শুদ্ধ হয়ে উঠল নেয়ে সাত্ত্বিকি মোর জগন্মাতার জ্যোতির্সুধার প্রসাদ পেয়ে। নৃত্যময়ী শব্দময়ী কালী এলো শান্ত কল্যাণ-দীপ জ্বালি’ দেখ রে পরমাত্মায় সব জননী সে জ্যোতিষ্মতী।।
রাগঃ কৌশিক কানাড়া
তালঃ একতাল

কোয়েলা কুহু কুহু ডাকে। নব মুকুলিত আমের শাখে।। যাহার দরশ লাগি’ একেলা কুটীরে জাগি, মোর সাথে পাখিও কি ডাকিছে তাহাকে।। চাঁদিনী নিভে যায় আমার চোখে, চাঁদে মনে পড়ে চাঁদের আলোকে। কুহু স্বর প্রাণে মম বাজিতেছে তার সম, চাঁদিনী নিশীথ মোর বিষাদ-মেঘে ঢাকে।।
রাগঃ খাম্বাজ
তালঃ
ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়। খুলে পড়ে গো বাজুবন্দ ধরিতে আঁচল কোন ঘূর্ণি বাতাস এলো ছন্দ-পাগল লাগে নাচের ছোঁয়া দেহের কাঁচ মহলায় হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়।। খুলিয়া পড়ে খোঁপায়, কবরীর ফুলহার হাওয়ার এই রূপে গো এলো কি বঁধু আমার এমনি দুরন্ত আদর সোহাগ তার একি পুলক-শিহরেণে পরান মূরছায়।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ওরে যোগ-সাধনা পরে হবে নাম জপ্ তুই আগে। সকল কাজে সকাল সাঁঝে গভীর অনুরাগে।। ওরে যে ঠাকুরে পরান যাচে সে নামের মাঝে লুকিয়ে আছে, যেমন বীজের মাঝে মহাতরু সঙ্গোপনে জাগে।। বীজ না বুনে আগে ভাগেই ফসল খুঁজিস্ তুই, তাই চিরকাল পোড়ো জমি রইল মনের ভুঁই। তোর কোন্ পথ নাম জপের শেষে দেখিয়ে দেবেন তিনিই এসে, তোর জীবন হবে প্রেমে রঙীন রঙ যদি রে লাগে। তাঁর মধুর নামের রঙ যদি রে লাগে।।
রাগঃ
তালঃ
কাছে তুমি থাকো যখন তখন আমি দিই না ধরা। দূরে থেকে কাঁদো যখন তখনি হই স্বয়ম্বরা।। তখন তোমার অভিসারে মন ছুটে যায় অন্ধকারে তখন ওঠে বিরহেরি ব্যাকুল রোদন পাগল পারা।। প্রিয়, তুমি যবে রহ পাশে — কেন এতো ভয় জাগে গো, কেন মনে দ্বিধা আসে! ভিক্ষা যখন চাও ভিখারি হাত কাঁপে গো দিতে নারি, তুমি চ'লে গেলে লুকিয়ে কাঁদি ভিক্ষা নিয়ে আঁচল ভরা।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan