
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নামিল বাদল! রুমু রুমু ঝুমু নূপুর চরণে চল লো বাদল-পরী, আকাশ-আঙিনা ভরি’ নৃত্য-উছল।। চামেলি কদম যূঁথী মুঠি মুঠি ছড়ায়ে উতল পবনে দে অঞ্চল উড়ায়ে, তৃষিত চাতক-তৃষ্ণারে জুড়ায়ে চল্ ধরাতল।।
নাটক : ‘আলেয়া’ (বৃষ্টিধারার গান)
রাগঃ
তালঃ
শ্রীকৃষ্ণ রূপের করো ধ্যান অনুক্ষণ হবে নিমেষে সংসার-কালীয় দমন।। নব-জলধর শ্যাম রূপ যাঁর অভিরাম (যাঁর) আনন্দ ব্রজধাম লীলা নিকেতন।। বিদ্যুৎ - বর্ণ পীতান্বরধারী, বনমালা-বিভূষিত মধুবনারী; গোপ-সখা গোপী-বঁধু মনোহারী নওল-কিশোর তনু মদনমোহন।।
রাগঃ রাগেশ্রী
তালঃ ত্রিতাল

কাবেরী নদী-জলে কে গো বালিকা আনমনে ভাসাও চম্পা-শেফালিকা।। প্রভাত-সিনানে আসি আলসে কঙ্কন-তাল হানো কলসে খেলে সমীরণ ল’য়ে কবরীর মালিকা।। দিগন্তে অনুরাগ নবারুণ জাগে তব জল ঢল ঢল করুণা মাগে। ঝিলাম, রেবা নদী তীরে, মেঘদূত বুঝি খুঁজে ফিরে তোমারেই তন্বী শ্যামা কর্ণাটিকা।।
রাগঃ কর্ণাটী–সামন্ত
তালঃ ত্রিতাল
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ

সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী। পরেছ গলায় আমার দেওয়া ফুল সে কি গো সবি ভুল বিজন-বাসিনী।। যেচেছ কত না আদর সোহাগ ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ, কত প্রিয় নামে ডেকেছ আমায় সে কি গো গেছ ভুলে মধুভাষিণী।। আমার সাধ-আশ-সাধনা-সুখ-হাসি তোমার সনে প্রিয় সকলি গেছে ভাসি, কেন ফেলে দিলে নিরাশার কূলে, কোন্ অপরাধে বল উদাসিনী।।
রাগঃ ইমন কল্যাণ
তালঃ ত্রিতাল

ওরে কে বলে আরবে নদী নাই যথা রহমতের ঢল বহে অবিরল দেখি প্রেমে-দরিয়ার পানি যেদিকে চাই।। যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জমজম যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম, যথা ঝরে হরদম- যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে (ওরে) পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই।। যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে নিখিল নর-নারীর চোখে ঝরে (ওরে) শুকায় না যে নদী দুনিয়ায়, যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে যত বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে যাঁর প্রেম-নদীতে,যাঁর পুণ্য-তরীতে মোরা ত'রে যাই।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি কেউ দুঃখ ল’য়ে কাঁদে কেউ ভুলিতে গায় গীতি।। কেউ শীতল জলদে হেরে অশনির জ্বালা কেউ মুঞ্জরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ–বীথি।। হেরে কমল–মৃণালে কেউ কাঁটা কেহ কমল। কেউ ফুল দলি’ চলে কেউ মালা গাঁথে নিতি।। কেউ জ্বালে না আর আলো তার চির–দুখের রাতে, কেউ দ্বার খুলি’ জাগে চায় নব চাঁদের তিথি।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা
১.

স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan