
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ইন্দ্রজিৎ মোর নাম, জানে দেবকুল। নর ও বানর আজ করিব নিরমূল ॥ ঐ দেখি শ্রীরাম পাশেতে লক্ষ্মণ। খুরপার্শ্ব অর্ধচন্দ্র, মারিব এখন
লেটো গানঃ ‘মেঘনাদ বধ’
রাগঃ
তালঃ
আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি'।। বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা মাতায় কানন-বীথি।। তিতির শিখীর সাথে নোটন-কপোতী নাচে; ঝিঁঝির ঝিয়ারি গাহে ঝুমুর কাজরি-গীতি। হিঙুল হিজল-তলে ডাহুক পিছল-আঁখি, বধূর তমাল-চোখে ঘনায় নিশীথ-ভীতি। তিমির-ময়ুর আজি তারার পেখম খোলে জড়ায় গগন-গলে চাঁদের ষোড়শী তিথি।।
রাগঃ পিলু-ভৈরবী
তালঃ কাহার্বা

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা – আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে; গান থেমে যায়, হায় ফিরে আসে পাখী বুকে বিঁধে অবহেলা।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে ভুলে আছিস দেশ জননী কেমন ক’রে॥ ব্যথিত বুকে মাগো তোমার মন্দির গড়ি করি পূজা আরতি মাগো যুগ যুগ ধরি’ ধূপ পুড়িয়া মাগো চন্দন শুকায়ে যায় এসো মা এসো পুন রানীর মুকুট প’রে॥ দুঃখের পসরা মা আর যে বহিতে নারি কাঁদিয়া কাঁদিয়া শুকায়েছে আঁখি-বারি এ গ্লানি লাজ মাগো সহিতে নাহি পারি বিশ্ব বন্দিতা এসো দুখ-নিশি-ভোরে॥ অতীত মহিমা ল’য়ে এসো মহিমাময়ী হীনবল সন্তানে কর মা ভুবনজয়ী দুখ তপস্যা মা কবে তব হবে শেষ আয় মা নব আশা রবির প্রদীপ ধ’রে॥
রাগঃ
তালঃ ত্রিতাল

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী, কাঁদে ধরা দুখ-জরজর! জাগো গৌরী, জাগো হর।। আজি শস্য-শ্যামা তোদের বন্যা অন্নবস্ত্র হীনা অরণ্যা সপ্ত সাগর অশ্রু-বন্যা, কাঁপিছে বুক থর থর।। আর সহিতে পারি না অত্যাচার, লহ এ অসহ ধরার ভার। গ্রাসিল বিশ্ব লোভ-দানব, হা হা স্বরে কাঁদিছে মানব, জাগো ভৈরবী জাগো ভৈরব ত্রিশূল খড়গ ধর ধর।।
রাগঃ যোগিয়া
তালঃ একতাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

স্ত্রীঃ কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও কুল-বধূর সিনান ঘাটে বাঁধলে তোমার নাও॥ পুরুষঃ বাণিজ্যেরই লাইগ্যা কন্যা বেড়াই ভেসে স্রোতে (ওগো) তোমার রূপের হাট দেখলাম যাইতে এই পথে। স্ত্রীঃ বুঝি তাই বাঁশের বাঁশি, তাই দিয়ে কি হে বিদেশি অমূল্য এই মনের মানিক, কিনতে তুমি চাও॥ পুরুষঃ তোমায় পাবো বলে আজো শূন্য আমার তরী (রে কন্যা) স্ত্রীঃ অমন করে চাই ও না গো আমি ভয়ে মরি। পুরুষঃ ভয়ে মরার চেয়ে কন্যা ডুবে মরা ভালো স্ত্রীঃ আমার মন ডুবেছে দেখে তোমার নয়ন কাজল কালো (রে বন্ধু) উভয়েঃ নূতন প্রেমের যাত্রী দু’জন ছোট্ট মোদের নাও ওরে গহীন জলের আকুল জোয়ার অকূলে ভাসাও মোদের অকূলে ভাসাও॥
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan