
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে নাই দিলি তুই সাড়া মা গো নাই নিলি তুই কোলে।। শুনলে 'মা' নাম জেগে উঠি ব্যাকুল হয়ে বাইরে ছুটি মাগো ঐ নামে মোর নয়ন দু'টি ভ'রে ওঠে জলে।। ও নাম আমার মুখের বুলি ও নাম খেলার সাথি ও নাম বুকে জড়িয়ে ধ'রে পোহাই দুখের রাতি। মা হারানো শিশুর মতো যপি ও নাম অবিরত মা ঐ নামের মন্ত্র আমার বুকে কবচ হয়ে দোলে।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

কুল রাখ না–রাখ তুমি সে জান। গোকুলে তোমার কাজ কুল ভোলানো।। মহতের পিরিতি বালির বাঁধ সম। কভু হাতে দাও দড়ি কভু চাঁদ আন।। কভু তুমি রাধার, চন্দ্রাবলীর কভু তুমি যখন যা’র তখন তা’র দিকে টান। রাজার অপরাধের নালিশ কোথায় করি। তুমি জান শুধু বাঁশিতে মন–ভেজানো।।
রাগঃ পিলু
তালঃ খেম্টা

একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে।। গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ; আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥ চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে। করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে; আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন পাছে॥
রাগঃ
তালঃ দাদ্রা

আমিনার কোলে নাচে হেলে দুলে শিশু নবী আহমদ রূপের লহর তুলে।। রাঙা মেঘের কাছে ঈদের চাঁদ নাচে যেন নাচে ভোরের আলো গোলাব গাছে। চরণে ভ্রমরা গুঞ্জরে গুল ভুলে।। সে খুশির ঢেউ লাগে আরশ কুরসি পাশে হাততালি দিয়ে হুরী সব বেহেশতে হাসে সুখে ওঠে কেঁপে হিয়া চরণ মূলে।। চাঁদনি রাঙা অতুল মোহন মোমের পুতুল আদুল গায়ে নাচে খোদার প্রেমে বেভুল আল্লার দয়ার তোহ্ফা এলো ধরার কূলে।।
রাগঃ
তালঃ ফের্তা

কত জনম যাবে তোমার বিরহে স্মৃতির জ্বালা পরান দহে।। শূন্য গেহ মোর শূন্য জীবনে, একা থাকারি ব্যথা কত সহে (ওগো) স্মৃতির জ্বালা পরান দহে।। দিয়েছি যে জ্বালা জীবন ভরি' হায় গলি নয়ন -ধারায় সে ব্যথা বহে স্মৃতির জ্বালা পরান দহে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

যদি শালের বন হ’ত শালার বোন, ক’নে বউ হ’ত ঐ গৃহেরই কোণ, ছেড়ে যেতাম না গো শালার বোন, আমি থাকতাম পড়ে সদা, খেতাম না গো, শালার বোনথ — বনে হারিয়ে যেতাম, শালার বোন ঐ বৃন্দাবনে না হয় চারিয়ে যেতাম — দাদা গো, ওগো দাদা — আর মাকুন্দ হত যদি কুন্দবালা, হ’ত দাড়িম্ব সুন্দরী দাড়িওয়ালা, আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার — জয়নাথ তরকনাথ বলে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে, বাবা দুগ্গা ব’লে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার — দাদা গো, ওগো দাদা — আহা বাচ্চা হইত যদি চৌবাচ্চায় নিতি পানকৌড়ি হ’য়ে ডুবে থাকিতাম তায়, যদি দামড়ার ল্যাজ হ’ত কুন্তল দাম বেণী রূপে ল্যাজ ধ’রে মাঠে দাঁড়াতাম — ঘুরে যে বেড়াতাম, তার আমি ল্যাজ ধ’রে ঘুরে যে বেড়াতাম, দাদা গো — যদি ভাগ্যগুণে এক মিলিল শালী — বাবা বিশাল বপু তার সে যে বিশালী, ওযে শালী নয় শালী নয়, শাল্মলী তরু সম সে যে বিশালী গো, শাল্মলী তরু সম সে যে বিশালী গো — আহা চিম্টি শালীর হ’ত বাবলা কাঁটা, হ’ত শর-বন তার খ্যাংড়া ঝ্যাঁটা খ্যাংড়া মেরে বিষ ঝেড়ে যে দিত গো —
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan