
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে সই, বলিস ননদীরে। শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস ননদীরে সই, বলিস্ ননদীরে।। সংসারে মোর মন ছিল না, তবু মানের দায়ে আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফিরে।। বলিস গিয়ে কৃষ্ণ নামের কলসি বেঁধে গলে হডুবেছে রাই কলঙ্কিনী কালিদহের জলে। কলঙ্কেরই পাল তুলে সই, চললেম অকূল-পানে নদী কি সই, থাকতে পারে সাগর যখন টানে। রেখে গেলাম এই গোকুলে কুলের বৌ-ঝিরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ। আনন্ত আনন্দ হাসি অফুরান।। নিরাশার বিবর হ’তে আয় রে বাহির পথে, দেখ্ নিত্য সেথায় — আলোকের অভিযান।। ভিতর হ’তে দ্বার বন্ধ ক’রে জীবন থাকিতে কে আছিস্ ম’রে। ঘুমে যারা অচেতন দেখে রাতে কু-স্বপন, প্রভাতে ভয়ের নিশি হয় অবসান।।
রাগঃ আশা-ভৈরবী (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল

মাকে আমার দেখেছে যে ভাইকে সে কি ঘৃণা করে। ত্রিলোক-বাসী প্রিয় তাহার পরান কাঁদে সবার তরে॥ নাই জাতি ভেদ উচ্চ-নীচের জ্ঞান তাহার কাছে সকলে সমান, দেখলে গুহক চন্ডালে সে রামের মত বক্ষে ধরে॥ মা আমাদের মহামায়া পরমা প্রকৃতি পিতা মোদের পরমাত্মা রে তাই সবার সাথে প্রীতি মোদের সবার সাথে প্রীতি। সন্তানে তাঁর ঘৃণা করে মাকে করে পূজা সে পূজা তার নেয় না কভু, নেয় না দশভূজা।১ (মোরা) এই ভেদ-জ্ঞান ভুলব যেদিন মা সেই দিন আসবে ঘরে॥
১. সে পূজা তার নেয় না চতুর্ভুজা, ওরে নেয় না দশভুজা
রাগঃ
তালঃ লোফা

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ - লহর তোলে লীলায়িত কুন্তলে।। ছল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর, চল-চঞ্চল বাজে কাঁকন কেয়ূর ঝিনুকের মেখলা কটিতে দোলে।। আনমনে খেলে জল-বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পারাবারে উর্মি জাগে লাজে চাঁদ লুকালো গগন তলে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রেবেকা সুলতানা

ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে যবে চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।। তোমার মুখের জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে, হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।। শুনবে যেন অনেক দূরে ক্লান্ত বাঁশির করুন সুরে — বিদায় নেওয়া কোন বিরহীর কানে কাঁদে নিরজনে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ ফাতেমা আমিন লাভলী

মালতী মঞ্জরি ফুটিবে যবে অলস বেলায় প্রিয় হে প্রিয় মোরে স্মরিও সেই সন্ধ্যায়।। ঝরা পল্লবে ফেলি দীরঘ শ্বাস কাঁদিয়া ফিরিবে যবে চৈতী বাতাস, নাগকেশরের ঝরা কেশর দলে খুঁজিও আমায়।। মল্লিকা মুকুলের প্রথম সুবাস বিরহী পরাণ যবে করিবে উদাস, পিয়াল নদীর কূলে কাঁদিয়া বাঁশি ডাকিবে প্রিয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan