
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কার অনুরাগে শ্রী-মুখ উজ্জ্বল! কার সঙ্গে মধুনিশি যাপিলে চঞ্চল।। তব আঁখি মনোহর যুগল নিষাদ শর, প্রখর সে-আঁখি কেন সকরুণ ছলছল।। যে পায়ের নূপুর শুনি’ কুহু পঞ্চমে বোলে, হে নিপট, চঞ্চল সে-পা কেন নাহি চলে। কোন্ ধনি দিল বঁধূ সুর-গরল মধু, কোন্ সুধা মাগি’ রস-নিধি হইলে বিফল।।
রাগঃ রাগেশ্রী (খাম্বাজ ঠাট)
তালঃ ত্রিতাল
তুই কে ছিলি তাই বল? কোন কাননের পুষ্পরানী কোন সরসীর জল।। তুই কি ছিলি কবিতা আর আমি চরণ তা'রি তুই কি ছিলি পিয়াসি শুক আমি আতুর সারী তুই কি দুঃখী দুয়োরানী আমি চোখের জল।। কোন বরষার সিক্ত প্রাতে কোন শরতের জোছনা রাতে কোন জগতের অরুণ ঊষার প্রথম দেখা বল।। নতুন মোদের নতুন ক'রে পরিচয়ের পালা কন্ঠে মোদের মিলন-বাণী হাতে মিলন-মালা মোরা এক বিরহীর দু'টি চোখের ঝরা দু'টি মুক্তাফল।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমি নূতন ক’রে গড়ব ঠাকুর কষ্টি পাথর দে মা এনে। দিব হাতে বাঁশি মুখে হাসি ডাগর চোখে কাজল টেনে।। মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজগোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে।। শ্রীচরণ তার গড়ব না মা, গড়লে চরণ পালিয়ে যাবে নাইবা শুনলে নূপুর-ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাঁধাবে সে — গন্ধমালা দিসনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে।। দেখে কখন করবে চুরি একলা ঘরে মরব ঝুরি, গন্ধমালা দিসনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে।।
রাগঃ
তালঃ দাদ্রা
দোলে প্রাণের কোলে প্রভূর নামের মালা। সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা।। সেই নাম বসন-ভূষণ আমারি সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি, সেই নাম লয়ে বেড়াই কেঁদে সেই নামে আবার জুড়াই জ্বালা।। সেই নামরেই নামাবলী গ্রহ তারা রবি শশী দোলে গগন কোলে। মধুর সেই নাম প্রাণে সদা বাজে, মন লাগে না সংসার কাজে সে নামে সদা মন মাতোয়ালা।। আদর-সোহাগ মান -অভিমান আপন মনে তার সাথে; কাঁদায়ে কাঁদি, পায়ে ধ'রে সাধি, কভু করি পূজা, কভু বুকে বাঁধি, আমার স্বামী সে ভুবন-উজালা।।
রাগঃ ভূপালী মিশ্র
তালঃ কাহার্বা

তুমি দিয়েছ দুঃখ-শোক-বেদনা, তোমারি জয় তোমারি জয়। ভালোবাস যারে কাঁদাও তাহারে ছলানাময়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তুমি কাঁদায়েছ বসুদেব দেবকীরে, নন্দ যশোদা ব্রজের গোপীরে, কাঁদাইলে তুমি শত শ্রীমতীরে হে নিরদয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তোমারে চাহিয়া কোটি নয়নে বিরহ অশ্রু ঝুরে, ধরণী যে আজ ডুবু ডুবু শ্যাম সাগর সলিলে পুরে। ভক্তে কাঁদাতে হে ব্যথা বিলাসী যুগে যুগে আসি’ বাজাইলে বাঁশি তবুও এ-প্রাণ তোমারি পিয়াসি মানে না ভয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়।
বৈতালিক
রাগঃ
তালঃ বৈতালিক

কও কথা কও কথা, কথা কও হে দেবতা। তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা।। মোর তরে আজি সকল দুয়ার হইল বন্ধ হে প্রভু আমার তুমি খোলো দ্বার! সহে না যে আর সহে না এ নীরবতা।। শুনি অসহায় মোর ক্রন্দন গলিবে না পাষাণের নারায়ণ ভোলো অভিমান চরণে লুটায় পূজারিণী আশাহতা।।
নাটিকাঃ 'মীরাবাঈ'
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ যৎ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan