
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

প্রেম ক্যাটারী লগ্ গ্যয়ি তোরে কারী কারী প্যয়ারে ভাঁওরে জোলাৎ হ্যায় যো নিসদিন ডারী ডারী।। শুনা প্যয়ারে ভ্যঁয়র ও প্রেম-কাহানী বাগমে যাতা হ্যায় প্রেম সে পাতা হ্যায় কয়া মানমেঁ ঠানী।। ফুলো সে ক্যয়া তুঝকো প্রেম হুয়া হ্যায় মেরী তারহা ক্যায়া তু প্রেমী বানা হ্যায় ত্যড়পত হ্যায় কিসকী তু বরহা মে নিসদিন পাই হ্যায় কিসসে হুয়ে প্রেমনিশানী।। ফুলমে হ্রায় গুলসে গ্যলো কি রং গাৎ মিলতি হ্যায় ইনসে প্রীতম কি প্যারী সুরাত ইসসে ম্যায় কারতিহু ফুলসে উলফত ফিরত হু ব্যন ব্যন ব্যনকে দিওয়ানী।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদেৌস আরা

আঁধার রাতে কে গো একেলা নয়ন-সলিলে ভাসালে ভেলা।। কাঁদিয়া কারে খোঁজ ওপারে আজো যে তোমার প্রভাত বেলা।। কি দুখে আজি যোগিনী সাজি’ আপনারে ল’য়ে এ হেলা-ফেলা।। সোনার কাঁকন ও দুটি করে হের গো জড়ায়ে মিনতি করে। খুলিয়া ধূলায় ফেলো না গো তায়, সাধিছে নূপুর চরণ ধ’রে। হের গো তীরে কাঁদিয়া ফিরে আজি ও-রূপের রঙের মেলা।।
রাগঃ দেশ-পিলু
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি। সেই মঞ্জু-বনে ফির্ছে রে তাই ভক্তি-ভ্রমর গুঞ্জরি।। সেথা আনন্দে দেয় করতালি প্রেমের কিশোর বনমালী, সেই লতামূলে শিবের জটার গঙ্গা ঝরে ঝর্ঝরি।। কোটি তরু শাখা মেলি’ এই সে-লতার স্পর্শ চায়, শিরে ধ’রে ধন্য হ’তে এই শ্যামারই শ্যাম শোভায়। এই লতারই ফুল-সুবাসে কোটি চন্দ্র সূর্য আসে১ নীল আকাশে, এই লতার ছায়ায় প্রাণ জুড়াতে ত্রিলোক আছে প্রাণ ধরি’।।
১. হাসে
রাগঃ দেশ মিশ্র
তালঃ দাদ্রা

ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল।। তোর দিব্যি দেখেছি স্বপনে যেন দাদা কথা কইতেছে তোর সনে দেখিস তোরা আমার স্বপন হবে না বিফল।। তোর কান্নার সাগরে যখন উঠেছে জোয়ার বৌদি লো তোর চাঁদ উঠিবার নাই রে দেরি আর। ও বৌদি তোর চোখের জলের টানে আমার দাদার সোনার তরী আসতেছে উজানে দেখ বাটনা ফেলে হাসছে দিদি চল ও ঘরে চল।।
রাগঃ
তালঃ ফের্তা

আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে জপি আমি শ্যামের নাম মা হলেন মোর মন্ত্র-গুরু ঠাকুর হলেন রাধা-শ্যাম।। ডুবে শ্যামা-যমুনাতে মা খেলবো খেলা শ্যামের সাথে শ্যাম যবে মোরে হানবে হেলা মা পুরাবেন মনস্কাম।। আমার মনের দোতারাতে শ্যাম ও শ্যামা দুটি তার, সেই দোতারায় ঝঙ্কার দেয় ওঙ্কার রব অনিবার। মহামায়া মায়ার ডোরে আনবে বেঁধে শ্যাম-কিশোরে আমি কৈলাসে তাই মাকে ডাকি দেখবো সেথা ব্রজধাম।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ যৎ

নীরব সন্ধ্যা, নীরব দেবতা খোলো মন্দির দ্বার। ম্লান হ’ল বেদনায় অঞ্জলি নিশি-গন্ধ্যার।। নিভিয়া যায় হায় অঞ্চল-তলে নয়নের প্রদীপ নয়নের জলে, শুকাইল নিরাশায় চন্দন ফুলদল তোমার বরণ ডালার।। মৌন র’বে আর কতকাল বল পাষাণ-বেদীতে, কত জনম কত পূজারিণীর আয়ু-দীপ নিভাইতে। দিনের তপস্যার শেষে সাঁঝ-লগনে আশার চাঁদ কি গো উঠিবে না গগনে, আমার শেষ বাণী তোমার চরণে — নিবেদনের ক্ষণ পাব নাকি আর।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan