
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।। কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে (মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।। পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ। সিন্ধুতে মা’র বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।।
রাগঃ জৌনপুরী
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

নাই চিনিলে আমায় তুমি রইব আধেক চেনা। চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা।। আধো আঁধার আধো আলোতে একটু চোখের চাওয়া পথে — জানিতাম তা ভুলবে তুমি, আমার আঁখি ভুলবে না।। আমার ঈষৎ পরিচয়ের এই সঞ্চার লয়ে হয় না সাহস কোথায় যাব মনের কথা কয়ে। একটু জানার মধু পিয়ে বেড়াই কেন গুন্গুনিয়ে — তুমি জান, আমি জানি, আর কেহ জানে না।।
রাগঃ
তালঃ কাহার্বা

ব্রজ-দুলাল ঘন শ্যাম মোর হৃদে কর বিহার হে।। নব অনুরাগের জ্বালায়ে বাতি অঙ্গে অঙ্গে রাখি তব শেজ পাতি’ গাঁথি অশ্রু-মোতিহার হে।। আরতি-প্রদীপ আঁখিতে জ্বালায়ে রাখি পথ-পানে চাহি বার বার হে।। নিবেদন করি নাথ তব চরণে নিত্য পূজা-উপচার হে বিরহ-গন্ধ ধূপ বেদনা চন্দন পূজাঞ্জলি আঁখি-ধার হে দেবতা এসো, খোল দ্বার হে।।
রাগঃ গান্ধারী
তালঃ ত্রিতাল

ইয়া ইলাহী! ইয়া ইলাহী! তব রাহে মোরে কর রাহী। ফরজ-ওয়াজেব জানি না হে স্বামী তব নামে মশগুল দিবা-যামী, চাহিনা শাফায়াৎ বেহেশ্ত দৌলত- হে প্রভু শুধু তোমারে চাহি।। পতঙ্গ ধায় যেমন দীপ-পানে তোমার জ্যোতি মোরে তেমনি টানে, তোমার বিরহে নিশি-দিন কাঁদি- পরানে আমার শান্তি নাহি ৷৷ আমারে রাখো তব প্রেমে ছেয়ে’ বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে, নদী যেমন যায় সাগরে ধেয়ে- তেমনি ছুটি যেন তব নাম গাহি ৷৷
রাগঃ
তালঃ কাহার্বা

পলাশ ফুলের গেলাস ভরি’ পিয়াব অমিয়া তোমারে প্রিয়া চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া।। নয়ন-মণির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি সবুজ ঘাসের শিশির ছানি মুকুতা মালিকা দিব গাঁথিয়া।। ফিরোজা আকাশ আবেশে ঝিমায় দীঘির বুকে কমল ঘুমায় নীরব যখন পাখির কূজন আমরা দু’জন রব জাগিয়া।।
রাগঃ পলাশী মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ মাহমুদ বিল্লাহ

শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী মধুবন-চারী গিরিধারী ত্রিভুবন-বিহারী।। লীলা-বিলাসী গোলকবাসী রাধা তুলসী প্রেম-পিয়াসী মহা বিরাট বিষ্ণু ভূ-ভার হরণকারী।। নব-নীরদ-কান্তি-শ্যাম চির কিশোর অভিরাম রসঘন-আনন্দ-রূপ মাধব বনোয়ারী।।
রাগঃ ভৈরবী
তালঃ সাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan