
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে ভুলে আছিস দেশ জননী কেমন ক’রে॥ ব্যথিত বুকে মাগো তোমার মন্দির গড়ি করি পূজা আরতি মাগো যুগ যুগ ধরি’ ধূপ পুড়িয়া মাগো চন্দন শুকায়ে যায় এসো মা এসো পুন রানীর মুকুট প’রে॥ দুঃখের পসরা মা আর যে বহিতে নারি কাঁদিয়া কাঁদিয়া শুকায়েছে আঁখি-বারি এ গ্লানি লাজ মাগো সহিতে নাহি পারি বিশ্ব বন্দিতা এসো দুখ-নিশি-ভোরে॥ অতীত মহিমা ল’য়ে এসো মহিমাময়ী হীনবল সন্তানে কর মা ভুবনজয়ী দুখ তপস্যা মা কবে তব হবে শেষ আয় মা নব আশা রবির প্রদীপ ধ’রে॥
রাগঃ
তালঃ ত্রিতাল

কৃষ্ণ-প্রিয়া লো! কেমনে যাবি অভিসারে? সে বিরহী রসে মানস সুরধুনী ’পারে।। সে এ পারে রহে না পারাপারের অতীত সে, এ পারে রহে না, এ পারে না, ও পারেও রহে না, কোন পারে রহে না।। গগনে গুরু গুরু মেঘ গরজে অবিরল বাদল ঝর ঝর ঝরে, আঁখি-জলে আঁখি তোর টলমল সই অন্তর দুরুদুরু করে। পথ দেখিবি কেমনে আঁখি-জলে পিছল আঁখি, পথ দেখিবি কেমনে। তোর আঁখি পিছল পথও পিছল পথে যাবি কেমনে, তোর অন্তরে মেঘ, বাহিরে মেঘ পথ দেখিবি কেমনে। একে কুহু-যামিনী তাহে কুল-কামিনী পথে পথে কালনাগিনী (লো), আছে আড় পেতে শাশুড়ি ননদিনী লো। তুই চাতকীর মত কেতকীর মত রাই মেঘ দেখে মত্ত হইলি ভয় নাই, যার প্রেমের পথে বাধা বিধির অভিশাপ — সাপেরে সে ভয় করে না।।
রাগঃ
তালঃ
দূর দ্বীপ–বাসিনী, চিনি তোমারে চিনি। দারুচিনির দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী।। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিণী।। বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে? বনান্ত ছেয়ে যায় বাসন্তী–হাসিতে। তব কবরী–মূলে নব এলাচীর ফুল দুলে কুসুম–বিলাসিনী।।
কিউবান সুর
তালঃ কাহার্বা
শিল্পীঃ সামিনা চৌধুরী

জাগো ভারত রানী ভারতজন্ তুম্ হে চাহে গগনমে উঠত যো বাণী সো হি জগজন গাহে॥ রোবত ভারতকে ন্যরনারী বোলাতা জ্যগ মাই হামারী দুঃখ-দৈন্য ভারতকো ঘেরি তুম অব সেবত কাহে॥ নীল সিন্ধু তুম্হা লাগি গ্যরজত ঘন অনুরাগী কেঁউ নাহি উঠত জাগি যব্ ভারত প্রেম গাহে॥
রাগঃ
তালঃ
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম।। সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে চখার তরে যথা একা চখি কেঁদে মরে সেথা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম।। তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে, (ওগো) আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে, আকুল পাথার নিরাশার পারায়ে এসো প্রাণে মম।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শাহিন সামাদ

আজো হেথা তেমনি ধারা বাজে শ্যামের বাঁশরি। আজো হেথা নিশীথরাতে কুঞ্জে আসে কিশোরী।। বাঁশির তানে শ্রীযমুনা তেমনি উজান বয় গোঠে গিয়ে বৎস ধেনু উর্ধ্বমুখী রয়। কে বলে শ্যাম চ’লে গেছে যায়নি ব্রজেই কানু আছে সে কিরে সই থাকতে পারে বৃন্দাবন পাসরি।।
নাটিকাঃ ‘মীরাবাঈ’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan