
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হ'তে। বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কা'বার পথে।। হায় গো খোদা, কেন মোরে পাঠাইলে হায় কাঙ্গাল ক'রে; যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে।। স্বপ্নে শুনি নিতুই রাতে - যেন কা'বার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া এলাহি ! বল সে কবে আমার স্বপন সফল হ'বে, গরিব ব'লে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে।।
রাগঃ
তালঃ দাদ্রা

যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি’ ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোর ভাঙা তরী।। মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো-মেঘে, মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁওয়া লেগে, মোদের মন্ত্রে গোরস্থানের আঁধারে ওঠে গো প্রাণ জেগে, দীপ-শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চারি’।। নব জীবনের ‘ফোরাত’-কূলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর, ঊর্ধ্বে শোষণ-সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর। ঘিরিয়া য়ুরোপ — ‘এজিদের’ সেনা এপার ওপার নিকট দূর, এরি মাঝে মোরা ‘আব্বাস’ সব পানি আনি প্রাণপণ করি’।। যখন জালিম ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই, নীল দরিয়ার মোরা তরঙ্গ, বন্যা আনিয়া তারে ডুবাই, আজো ‘নমরুদ’ ‘ইবরাহিমেরে’ মারিতে চাহিছে সর্বদাই, আনন্দ-দূত মোরা সে আগুনে ফোটাই পুষ্প-মঞ্জুরী।। ভরসার গান শুনাই আমরা ভয়ের ভূতের এই দেশে, জরা-জীর্ণের যৌবন দিয়া সাজাই নবীন বর-বেশে। মোদের আশার ঊষার রঙে গো রাতের অশ্রু যায় ভেসে, মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ-শর্বরী।। নূতন দিনের নব যাত্রীরা চলিবে বলিয়া এই পথে বিছাইয়া যাই আমাদের প্রাণ, সুখ, দুখ, সব আজি হতে। ভবিষ্যতের স্বাধীন-পতাকা উড়িবে যে দিন জয়-রথে আমরা হাসিব দূর তারা-লোকে ওগো তোমাদের সুখ স্মরি’।।
রাগঃ ইমন–বেলাওল
তালঃ তেওড়া
মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে মা এসেছে, মা এসেছে উঠ্ল কলরোল। (ওরে) দিকে দিকে বেজে ওঠে সানাই কাঁসর ঢোল॥ ভরা নদীর কূলে কূলে, শিউলি শালুক পদ্মফুলে। মায়ের আসার আভাস দুলে আনন্দ-হিল্লোল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল্॥ বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা, বে-হিসাবী করব খরচ সাধ যা আছে জমা। এক বছরের অতৃপ্তি ভাই, এই ক’দিনে কিসে মিটাই, কে জানে ভাই ফিরব কিনা আবার মায়ের কোল্ । আনন্দে আজ আনন্দকে পাগল ক’রে তোল্॥
রাগঃ
তালঃ দাদ্রা

ওরে শুভ্রবসনা রজনীগন্ধ্যা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ-আকাশের পানে চেয়ে।। ক্ষীণ তনুলতা বেদনা-মলিন, উদাস মূরতি ভূষণবিহীন, তোরে হেরি ঝরে কুসুম-অশ্রু বনের কপোল বেয়ে।। তুইলুকায়ে কাঁদিস রজনী জাগিস সবাই ঘুমায় যবে, বিধাতারে যেন বলিস — দেবতা আমারে লইবে কবে। করুণ শুভ্র ভালোবাসা তোর সুরভি ছড়ায় সারা নিশি ভোর, প্রভাত বেলায় লুটাস ধূলায় যেন-কারে নাহি পেয়ে।।
রাগঃ
তালঃ দাদ্রা

অন্তরে প্রেমের দীপ জ্বলে যার, ত্রিভুবনে নাই তার কোথাও আঁধার।। পথের ধূলি তারই চরণ যাচে আকাশ কথা কয় তাহারি কাছে, তা’রি তরে খোলা থাকে সকলের ঘর সকলের হৃদয়-দুয়ার।। কে বলে ভিখারিনী সে — কে বলে সে ভিখারি। ভিক্ষা-ঝুলিতে তার বিশ্ব থাকে — ভগবান তাহার দ্বারী। তার রীতি বোঝা যায় না বুকে যার বহে নিতি পিরিতি-জোয়ার।।
রাগঃ
তালঃ
চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা চল্ অমর সমরে, চল ভাঙি’ কারা জাগায়ে কাননে নব পথের ইশারা।। প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল! জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা।। ডাকে তোরে স্নেহভরে ‘ওরে ফিরে আয় ফিরে ঘরে’ তারে ভোল্ ওরে ভোল্ তোরা যে ঘর-ছাড়া।। তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে তোরা চল্, রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া। রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু। আঁধার ঘরে কে আছে প’ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া।।
মার্চের সুর
তালঃ কাহার্বা (দ্রুতলয়)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan