
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে নয়ন দিয়ে। পরান আছে বিভোর হয়ে তোমার নামের ধেয়ান নিয়ে॥ হৃদয় জুড়ে আছ ব’লে, এড়িয়ে চলি নানান ছলে। আছ আমার অন্তরে, তাই অন্তরালে রই লুকিয়ে॥ আমার কথা শুনাই না গো তোমার কথা শোনার আশায়, ভরে আছে অন্তর মোর বন্ধু তোমার ভালোবাসায়। তোমায় ভালো বাসতে পেরে পেয়েছি মোর আনন্দেরে অমর হলাম হে প্রিয় মোর তোমার প্রেমের সুধা পিয়ে॥
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ যৎ (৮ মাত্রা)

মেঘ-বিহীন খর-বৈশাখে তৃষায় কাতর চাতকী ডাকে।। সমাধি-মগ্না উমা তপতী — রৌদ্র যেন তার তেজঃ জ্যোতি, ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী — কপোত-পাখায় শুষ্ক শাখে।। শীর্ণা তপিনী বালুচর জড়ায়ে তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে। দগ্ধ-ধরণী যুক্ত-পাণি চাহে আষাঢ়ের আশিস বাণী যাপিয়া নির্জলা একদশীর তিথি পিপাসিত আকাশ যাচে কাহাকে।।
রাগঃ সামন্ত সারং
তালঃ ত্রিতাল

মোর প্রথম মনের মুকুল ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে। কপোতীর মিনতি কপোত শুনিল না, উড়ে গেল গহন-বনে।। দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো জ্বলিল প্রদীপ সকলেরি ঘরে হায় নিভে গেল মোর দীপ গোধূলি লগনে।। বিফল অভিমানে কাঁদে ফুলমালা কণ্ঠ জড়ায়ে কাঁদি ধূলি-পথে একা ছিন্ন-লতার প্রায় লুটায়ে লুটায়ে। দারুণ তিয়াসে এসে সাগর-মুখে ঢলিয়া পড়িনু হায় বালুকারি বুকে ধোঁয়ারে মেঘ ভাবি’ ভুলিনু চাতকী জ্বলিয়া মরি গো বিরহ-দহনে।।
রাগঃ বনকুন্তলা (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল
শিল্পীঃ কাশফিয়া বিল্লাহ

রাখাল রাজ! কি সাজে সাজালে আমায় আজ! আমার ঘরের ভূষণ কেড়ে নিয়ে দিলে চির-পথিক সাজ।। তোমার পায়ের নূপুর আমায় দিয়ে ঘোরাও পথে-ঘাটে নিয়ে, বেড়াই বাউল একতারা বাজিয়ে হে, (ও মরি হায় রে) এই ভুবন-নাটে বেড়াই ভুলে শরম-ভরম-লাজ।। তোমার নৃত্য-খেলার নিত্য-সাথি আনন্দেরি গোঠে হে, জীবন-মরণ আমার সহজ চরণ-তলে লোটে হে। আমার হাতে দিলে সর্বনাশী ঘর-ভোলানো তোমার বাঁশি, কাজ ভুলাতে যখন তখন আসি হে’ (ও মরি হায় রে) আমার ভবন কেড়ে — দিলে ছেড়ে বিশ্বভুবন-মাঝ।।
রাগঃ
তালঃ খেম্টা

মাগো তোরি পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে।। জীবের ভাষায় পাখির মধুর গানে, সাগর রোলে নদীর কলতানে সমীরণের মরমরে শুনি সকাল সাঁঝে।। আমার প্রতি নিঃশ্বাসে মা রক্তধরার মাঝে প্রাণের অনুরণনে তোর চরণধ্বনি বাজে। গভীর প্রণব ওঙ্কারে তোর কালি (মা গো মহাকালী) সেই নৃত্যলীলার স্তবগাথা গান চরণতলে নটরাজে।।
রাগঃ
তালঃ দাদ্রা

তরুণ অশান্ত কে বিরহী। নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় — দ্বারে হানিছ কর রহি রহি।। ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা চোখে আশা-বিদ্যুৎ এলে কোন মেঘদূত, বিধূর বঁধূর মোর বারতা বহি’।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan