
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জীবন যাপন করিতে, চাষ কর বিধিমতে, রবে যদি সুখেতে — এই পৃথিবী মাঝার।। জমি ‘উগালে’ ‘সামালে’ বীজ ফেলাও কুতুহলে, পাবে তবে সেই ফসলে — মেহনতের সার।। লাগাও ধান প্রধান ফসল, তরকারি কলাই সকল, দাও সময় মত জল — যাতে প্রাণ বাঁচে তার।। অরি হতে ফসলে রক্ষা কর সকলে, নজরুল এসলাম বলে — নইলে বাঁচা হবে ভার।।
লেটো গান : ‘চাষার সঙ’
রাগঃ
তালঃ
আমি হব মাটির বুকে ফুল প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল।। ঠাঁই পাব গো তোমার থালায় রইব তোমার গলার মালায় সুগন্ধ মোর মিশবে হাওয়ায় আনন্দ আকুল।। আমার রঙে রঙিন হবে বন পাখির কণ্ঠে আনব আমি গানের হরষণ। নাই যদি নাও তোমার গলে তোমার পূজা বেদীর তলে শুকাবে গো সেই হবে মোর মরণ অতুল।।
রাগঃ
তালঃ দাদ্রা

ওমা একলা ঘরে ডাকব না আর দুয়ার বন্ধ ক’রে। তুই সকল ছেলের মা যেখানে ডাকব মা সেই ঘরে।। রুদ্ধ আমার একলা এ মন্দিরে, পথ না পেয়ে যাস্ বুঝি মা ফিরে, মোরে জ্যোতির্লোকে ঘুম্ পাড়িয়ে তাপিত সন্তানে নিয়ে মাগো কাঁদিস্ বুকে ধ’রে।। আমি একলা মানুষ হ’তে গিয়ে হারাই মা তোর স্নেহ, আমি যে ঘর যেতে ঘৃণা করি মা,-সেবি তোর গেহ। দুর্বল মোর ভাই বোনদের তুলে, আমি দাঁড়াব মা যেদিন, চরণ মূলে। সেদিন মা তুই আপনি এসে কোলেতুলে নিবি হেসে, আর হারাব না তোরে।।
রাগঃ
তালঃ দাদ্রা

গ্রামের শেষের মাঠের পথে গান গেয়ে কে যায় একা বাউল আনমনা। তার সুরে সবুজ ধানের ক্ষেত্রে ঢেউ খেলিয়া যায় গায় সাথে চপল-ঝরনা।। চলে নূপুর মুখর পায় সুর বাজিয়ে একতারায়, তাথৈ তাথৈ হাততালি দেয় সাথে তালবনা।। শান্ত নদীর কূলে হঠাৎ জোয়ার উঠে দুলে, বালুচরে চম্কে চখা চাহে নয়ন তুলে’। ওঠে রেঙে আকাশ কোল্ লাগে শাখায় শাখায় দোল্ লাগে দোল্, মনের মাঝে এঁকে সে যায় সুরের আল্পনা।।
রাগঃ
তালঃ
আবির-রাঙা আভীরা নারী সনে কৃষ্ণ কানাই খেলে হোলি। হোরির মাতনে চুড়ি ও কাঁকনে উঠিছে কল-কাকলি।। শ্যামল তনু হ’ল রাঙা আবিরে রেঙে, ইন্দ্রধনু-ছটা যেন কাজল মেঘে, রাঙিল রঙে নীল চোলি।। লহু লহু হাসে মুহু মুহু ভাসে রাঙা কুঙ্কুম ফাগের রাগে, দোঁহে দুহু ধরি’ মারে পিচকারি চাঁদ-মুখে কলঙ্ক জাগে। অঙ্গে অপাঙ্গে অনঙ্গ-রঙ্গিমা ইঙ্গিতে উঠিছে উছলি’।।
রাগঃ
তালঃ লাউনি
এলো মিলন-রাতি জ্বলে বাসর-বাতি ওগো পরান-সাথি এসো পরানে।। প্রেম-কুসুম গাঁথি ছিনু আসন পাতি ছিনু হরষে মাতি তব বরণ-গানে।। প্রেম-মদির-আঁখি আঁখিতে রাখি, শুধু চাহিয়া থাকি তব মুখের পানে।।
নাটক : ‘কাফন-চোরা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan