
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

অগ্নি-গিরি ঘুমন্ত উঠিল জাগিয়া। বহ্নি-রাগে দিগন্ত গেল রে রাঙিয়া॥ রুদ্র রোষে কি শঙ্কর উর্ধ্বের পানে লক্ষ-ফণা ভুজঙ্গ-বিদ্যুৎ হানে দীপ্ত তেজে অনন্ত-নাগের ঘুম ভাঙিয়া॥ লঙ্কা-দাহন হোমাগ্নি সাগ্নিক মন্ত্র যজ্ঞ-ধূম বেদ-ওঙ্কার ছাইল অনন্ত। খড়গ-পাণি শ্রীচন্ডী অরাজক মহীতে দৈত্য নিশুম্ভ-শুম্ভে এলো বুঝি দহিতে, বিশ্ব কাঁদে প্রেম-ভিক্ষু আনন্দ মাগিয়া॥
রাগঃ লঙ্কাদহন সারং
তালঃ ত্রিতাল

অনেক জ্বালা দিয়েছ তার শাস্তি পাবে কালা। বেঁধেছি তাই গলায় তোমার জড়িয়ে মধুমালা।। আজ গায়ে পড়ে সাধতে হবে পায়ে ধরে কাঁদতে হবে শাপ্লা মধু পানের আগে দেখব বঁধু কেমন লাগে বাব্লা কাঁটার জ্বালা।।
নাটকঃ ‘মধুমালা’
রাগঃ
তালঃ
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি।। প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম মন্দির রচি’ বিগ্রহ পূজি দেখে হাস তুমি স্বামী।। সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে। তুমি বহুরূপী তুমি রূপহীন — তব লীলা হেরি অন্তবিহিন। তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী।।
রাগঃ কামোদ মিশ্র
তালঃ একতাল

অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা ফোটাও মনের বনে তুমি বকুল হেনা।। যৌবন-মদ গর্বিতা তন্বী আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি, তব চরণের পরশ বিনা অশোক তরু মুঞ্জরে না।। নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা, প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা। নৃত্য শেষের তব নুপুরগুলি হায় রয়েছে ছড়ানো আকাশের তারকায় সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা ! চির-চেনা।।
রাগঃ সাহানা-বাহার
তালঃ কাহার্বা
১.

২.

অরুণ-রাঙা গোলাপ-কলি কে নিবি সহেলি আয়। গালে যার গোলাপী আভা এ ফুল-কলি তারে চায়।। ডালির ফুল যে শুকায়ে যায় কোথায় লায়লী, শিরী কোথায় কোথায় প্রেমিক বিরহী মজনু এ ফুল দেব কাহার পায়।। পূর্ণ চাঁদের এমন তিথি ফুল-বিলাসী কই অতিথি বুলবুলি বিনে এ গুল্ যে অভিমানে মুরছায়।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ রওশন আরা মুস্তাফিজ
অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে লাগিল মাতন ঝড়ের নাচন ডালে ডালে।। দিগন্তের ঐ দুর্গ-মূলে ধূলি-গৈরিক কেতন দুলে কে দুরন্ত আগল খুলে ঘুম ভাঙালে।। থির সাগরের নীল তরঙ্গে আনন্দেরি সেই নাচনের তালে তালে বাজিল ভেরি। মাভৈঃ মাভৈঃ ডাক শুনি যার পথ ছেড়ে দে রথ এল তাঁর। দুর্দিনে সে বজ্র-শিখার আগুন জ্বালে।।
রাগঃ সিন্ধু
তালঃ তেওড়া

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan