
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

গভীর নিশীথে জাগি’ খুঁজি তোমারে। দূর গগনে প্রিয় তিমির-‘পারে।। জেগে যবে দেখি হায় তুমি নাই কাছে আঙিনাতে ফুটে’ ফুল ঝ’রে পড়ে আছে, বাণ-বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম — লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে।। মৌন নিঝুম ধরা, ঘুমায়েছে সবে, এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে। কত কথা কাঁটা হ’য়ে বুকে আছে বিঁধে কত আভিমান কত জ্বালা এই হৃদে, দেখে যাও এসো প্রিয় কত সাধ ঝ’রে গেল — কত আশা ম’রে গেল হাহাকারে।।
রাগঃ রবিকোষ
তালঃ কাহার্বা

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে — সে কি তুমি, সে কি তুমি? কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে — সে কি তুমি, সে কি তুমি? কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়; কার সকরুণ আঁখি দু’টি যেন রাতের তারার মত মুখপানে চেয়ে থাকে – সে কি তুমি, সে কি তুমি? নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম। সে কি তুমি, সে কি তুমি? মহাসাগরের ঢেউ–এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন, ‘পিয়া পিয়া’ নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি আমার চম্পা শাখে – সে কি তুমি, সে কি তুমি?
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ ফিরোজা বেগম

গলে টগর মালা কাদের ডাগর মেয়ে যেন রূপের সাগর চলে উজান বেয়ে॥ তার সুডোল তনু নিটোল বাহুর পরে চাঁদের আলো যেন পিছ্লে পড়ে ও কি বিজলি পরী এলো মেঘ পাসরি’ চাঁদ ভুলে যায় লোকে তার নয়নে চেয়ে॥ যেন রূপকথার দেশের সে রাজকুমারী রামধনুর রঙ ঝরে অঙ্গে তারি মদন রতি করে তার আরতি তার রূপের মায়া দুলে ভুবন ছেয়ে॥
রাগঃ পিলু মিশ্র
তালঃ দ্রুত-দাদ্রা

গঙ্গা সিন্ধু নর্মদা কারেরী যমুনা ঐ বাহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।। মৌনী স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমময় নাই তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই।। আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই অন্নদা-সুত ভিক্ষা চাই কি কহিব এরে কপাল বই।। সেই আগ্রা সে দিল্লী ভাই প’ড়ে আছে, সেই বাদশা নাই নাই কোহিনুর ময়ূর-তখ্ত নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না, জানে না কেউ কূলে ব’সে কত গণিব ঢেউ দেখিয়াছি কত, দেখিব এও নিঠুর বিধির লীলা কতই।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা
শিল্পীঃ কল্পনা আনাম

গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে; দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে।। পরি’ ধানি রঙ ঘাঘরি, মেঘ রঙ ওড়না গাহে গান, দেয় দোল গোপীকা চল-চরণা, ময়ূর নাচে পেখম খুলি’ বন-ভবনে।। গুরু গম্ভীর মেঘ-মৃদঙ্গ বাজে আঁধার অশ্রুর তলে, হেরিছে ব্রজের রসলীলা অরুন লুকায়ে মেঘ-কোলে। মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে দেব-কুমারীরা হেরে অদূর আকাশে, জড়াজড়ি করি‘ নাচে, তরুলতা উতলা পবনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

গুরুমন্ত্র তোমার উঠল জ্ব’লে হোমের শিখার মত। এক নিমেষে ভষ্ম হ’ল পাপ-তাপ মোর যত।। চির-আঁধার ছিল আমার হিয়া তুমি এলে মন্দ্র-প্রদীপ নিয়া, হল চকিতে সেই দীপালোকে মনের আঁধার গত।। উজ্জ্বল মোর ঘন-দেউলে কোন্ সে আদি ঋষি, গভীর উদার মন্ত্র তোমার জপে দিবা-নিশি। রিপু দানব যথা ক’রত বাস সেই মন হ’ল আজ আনন্দ-কৈলাস, সে-কৈলাসে তুমি শিব, আমি দীন প্রণত।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan