
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

লহ রাজ রাজ, আনিয়াছি মালা। আনিয়াছি মালা, ভরি’ তনু-ডালা।। এনেছি ছলছল নয়ন-পাতে প্রেম-সুধা-রস মালার সাথে, অধরে অনুরাগ-রাঙা পিয়ালা।। এনেছি প্রীতির মালতী-বকুল রস টলমল রূপের মুকুল, (যেন) বৃথা না যায় শুভলগ্ন নিরালা।।
নাটক : ‘অর্জুন বিজয়’
রাগঃ
তালঃ
লীলা-চঞ্চল ছন্দ দোদুল চল-চরণা। হেলে দুলে এলে কে গো গিরি-ঝরনা।। দুলিয়ে জলের জরিন বেণী নাচো আনন্দে রামধনুতে ওড়ে তব রাঙা ওড়না।। বুলবুলিরে গান গাওয়াও, নাচাও ময়ূরে, ফুল-ভূষণে সাজে কানন নিরাভরণা।। চাহিয়া আছি তোমার পথে, শুনেছি নূপুর। কবে মিলবে আমার প্রেম-পাথারে সাগর-শরণা।।
রাগঃ
তালঃ
লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ, জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।। তুমি আসার আগে ধরার মজলুম করিত ফরিয়াদ, চোখে ছিল না ঘুম, ধরার জিন্দানে, বন্দী ইনসানে আজাদি দিতে এলে হে প্রিয় আল-আরবি।। তব দামন ধরি’ যত গোনাহগার, মাগিল আশ্রয়, তুমিই করিবে পার। মানুষ ছিল আগে বন্য পশু প্রায় কাঁদিত পাপে তাপে অভাব ও বেদনায়, শান্তি-দাতা রূপে সহসা এলে তুমি ফুটিল দুনিয়াতে নব বেহেশ্তের ছবি।।
রাগঃ
তালঃ কাহার্বা

লাল টুক্টুক্ মুখে হাসি মুখখানি টুলটুল। বিনি পানে রঙ দেখে যায় লাল-ঝুঁটি বুলবুল।। দেখতে আমার, খুকুর বিয়ে সূয্যি ওঠেন উদয় দিয়ে, চাঁদ ওঠে ঐ প্রদীপ নিয়ে গায় নদী কুল্কুল্।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো। তার আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের গায় গো।। লাল নটের ক্ষেতে মৌমাছি ওঠে মেতে তার রূপের আঁচে পায়ের তলার মাটি ওঠে তেতে। লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো।। কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগলে দাঁড়ায় আ’ল — রাঙা বৌ-এর চোখে লাগে লাল লঙ্কার ঝাল। বৌ-এর ঘেমে ওঠে গা, লাজে সরে না পা সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো।।
রাগঃ
তালঃ

লক্ষ্মী মাগো এস ঘরে সোনার ঝাঁপি লয়ে করে। কমল-বনের কমলা গো বিহর হৃদি-কমল পরে।। কোজাগরী-পূর্ণিমাতে দাঁড়াও আকাশ-আঙ্গিনাতে, মা গো, তোমার লক্ষ্মী শ্রী জোছনা-ধারায় পড়ুক ঝরে।। চঞ্চলা গো, এই ভবনে থাকো অচঞ্চলা হয়ে, দারিদ্র্য আর অভাব যত দূর হোক মা তোর উদয়ে। সুমঙ্গলা দুঃখ-হরা। অমৃত দাও পাত্র-ভরা, ঐশ্বর্য উপ্চে পড়ুক, হরি-প্রিয়া তোমার বরে।।
‘লক্ষ্মী-বন্দনা’
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan