
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মম বন-ভবনে ঝুলন দোলনা দে দুলায়ে উতল পবনে মেঘ-দোলা দুলে বাদল গগনে।। আয় ব্রজের ঝিয়ারি পরি' সুনীল শাড়ি নীল কমল কুঁড়ি দুলায়ে শ্রবণে।। নবীন ধানের মঞ্জরি কর্ণে তপ্ত বক্ষ ঢাকি' শ্যামল পর্ণে ওড়না ছুপায়ে রাঙা রামধনু বর্ণে আয় প্রেম-কুমারীরা আয় লো, উদাসী বাঁশীর সুরে ডাকে শ্যামরায় লো। ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি শ্যাম-সখা সাথে হবে শুভ-দৃষ্টি এই ঝুলনের মধু-লগনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল। মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল।। আকাশের মত বাঁধাহীন, মোরা মরু সঞ্চার বেদুঈন, (মোরা) বন্ধনহীন জন্ম–স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।। মোরা সিন্ধু–জোয়ার কল–কল মোরা পাগলা–ঝোরার ঝরা জল কল–কল–কল্ ছল–ছল–ছল্ কল–কল–কল্ ছল–ছল–ছল্ মোরা দিল–খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহীধর হাসি গান শ্যাম উচ্ছল মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন–তল।।
ব্যান্ডের সুর
তালঃ দ্রুত–দাদ্রা
শিল্পীঃ কোরাস

মোর শ্যাম সুন্দর এসো। প্রেমের বৃন্দাবনে এসো হে ব্রজধাম-সুন্দর এসো।। এসো হৃদয়ে হৃদয়েশ মোর নয়নের আগে এসো হে। মোর নব-অনুরাগে এসো শ্যাম কোটি-কাম-সুন্দর এসো।। রস মানস গঙ্গার কূলে রসরাজ এসো এসো হে। এসো মুরলী বাজায়ে এসো হে, এসো ময়ূর নাচায়ে এসো হে মধাব, মধু-বনমাঝে, এসো এসো হে।। মোর মুখের ভাষায় এসো, মোর প্রাণের আশায় এসো। নবীন নীরদ ঘনশ্যাম রূপে রূপ-পিপাসায় এসো এসো মদন-মোহন শোভন অভিরাম-সুন্দর এসো।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

মাধব বংশীধারী বনওয়ারী গোঠ-চারী গোবিন্দ কৃষ্ণ মুরারী। গোবিন্দ কৃষ্ণ মুরারি হে পাপ-তাপ-দুখ-হারী।। কালরূপ কভু দৈত্য-নিধনে, চিকন কালা কভু বিহর বনে, কভু বাজাও বেণু, খেল ধেনু-সনে, কভু বামে রাধা প্যারী, গোপ-নারী মনোহারি, নিকুঞ্জ-লীলা-বিহারী।। কুরুক্ষেত্র-রণে পান্ডব-মিতা, কন্ঠে অভয়বাণী ভগবদ্-গীতা, পূর্ণ ভগবান পরম পিতা, শঙ্খ-চক্র-গদাধারী, পাপ-তারী, কান্ডারি ত্রিভুবন সৃজনকারী।।
রাগঃ ভৈরব
তালঃ কাহার্বা

মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে বুলবুলিরা উঠলো গেয়ে মক্কার গুলবাগে।। খোদার প্রেমের কোন দিওয়ানা দ্বারে দ্বারে দেয় রে হানা, নবীন আশার আলোক পেয়ে, ঘুমন্ত সব জাগে।। এ কোন তরণ প্রেমিক এলো কা'বার অঙ্গনে সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে। এলো নব দীনের নকীব চির-চাওয়া খোদার হাবীব নিখিল পাপী-তাপী যাঁহার পায়ের পরশ মাগে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মুছাফির! মোছ্ রে আঁখি-জল ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপ্নি ঝরিয়া।। রে পাগল! একি দুরাশা, জলে তুই বাঁধ্বি রে বাসা! মেটে না হেথায় পিয়াসা হেথা নাই তৃষা-দরিয়া।। বরষায় ফুটল না বকুল পউষে ফুট্বে কি সে ফুল (রে) এ পথে ঝরে সদা ভুল নিরাশার কানন ভরিয়া।। রে কবি! কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জ্বালি’ এলো না তোর বনমালী আধাঁর আজ তোরই দুনিয়া।।
রাগঃ বারোয়াঁ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan