
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছ মোদেরে ঘেরি তব অনন্ত করুণা ও স্নেহ নিশিদিন নাথ হেরি।। তব চন্দন-শীতল কান্তি সৌম্য-মধুর তব১ প্রশান্তি জড়ায়ে রয়েছে ছড়ায়ে রয়েছে অঙ্গে ত্রিভুবনেরই।। বাহিরে তুমি বন্ধু স্বজন আত্মীয় রূপী মম অন্তরে তুমি পরমানন্দ প্রিয় অন্তরতম। নিবেদন করে তোমাতে যে প্রাণ সেই জানে তুমি কত মহান যেমনি সে ডাকে সড়া দাও তাকে তিলেক কর না দেরি।।
১. চির
রাগঃ শ্যামকল্যাণ / ইমন কল্যাণ
তালঃ একতাল

সখি গো বৃথা প্রবোধ দিস্নে ললিতে কোন্ প্রাণে তুই বলতে পারিলি মোর শ্রীকৃষ্ণে ভুলিতে।। সেই নন্দপুরের চন্দ্র বিহনে নাহি আনন্দ মোর। তারে না হেরিলে তিলেকের তরে বাঁচে না চিত-চকোর।। বলে দে বলে দে কোথা আমার প্রাণসখা ভাসি আমি আঁখি-নীরে কেঁদে কেঁদে অন্ধ হলাম ভাসি আমি আঁখি-নীরে। সখি, এই তো আমার সাধনা আমার মত জগত কাঁদুক, এই তো আমার কামনা।। কাঁদতে হবে — যে হরিরে মোর হরিবে, তায় রাধার মত কাঁদতে হবে। সে কৃষ্ণ কৃষ্ণ বলে চিরজীবন কাঁদবে ভবে। সখি কাঁদলে তারে যায় না পাওয়া তাহলে সখি আমি পেতাম যদি কাঁদলে তারে পাওয়া যেত যশোমতী তারে হারাত না। সে যে প্রেমের চির-কাঙাল প্রেম বিনে তায় যায় না পাওয়া।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে, আঁধার ভবন জ্বলেনি প্রদীপ মন যে কেমন করে।। উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝ’রে প’ড়ে আছে তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে।। বাসন্তী রাঙা শাড়িখানি তব ধূলায় লুটায় কেঁদে, তোমার কেশের কাঁটাগুলি বুকে স্মৃতির সমান বেঁধে। যাইনি বাহিরে আজ সারাদিন ঝরিছে বাদল শ্রান্তিবিহীন পিয়া পিয়া ব’লে ডাকিছে পাপিয়া এ বুকের পিঞ্জরে।।
রাগঃ মিশ্র বারোয়াঁ
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

সজল-কাজল-শ্যামল এসো তমাল-কানন-ঘেরি, কদম-তমাল-কানন ঘেরি। মনের ময়ূর কলাপ মেলিয়া নাচুক তোমারে হেরি’।। ফোটাও নীরস চিত্তে সরস মেঘমায়া, আনো তৃষিত নয়নে মেঘল ছায়া, বাজাও কিশোর বাঁশের বাঁশরি ব্যাকুল বিরহেরই।। দাও পদরজঃ হে ব্রজবিহারী, মনের ব্রজধামে — রুমু-ঝুমু ঝুমু বাজুক নূপুর চরণ ঘেরি, কদম-তমাল-কানন ঘেরি।।
রাগঃ দেশ
তালঃ দাদ্রা

সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে, (তুমি) জান্তে আমার ললাট-লেখা, জীবন আমার কেমন হবে।। তোমারি সে নিদেশ প্রভু, যদিই গো পাপ করি কভু, নরক-ভীতি দেখাও তবু, এমন বিচার কেউ কি স’বে।। করুণাময় তুমি যদি দয়া কর দয়ার লাগি’ ভুলের তবে ‘আদমেরে’ করলে কেন স্বর্গ-ত্যাগী! ভক্তে বাঁচাও দয়া দানি’ সে ত গো তার পাওনা জানি’ পাপীরে লও বক্ষে টানি’ করুণাময় কইব তবে।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ কাওয়ালি
সন্ধ্যা–গোধূলি লগনে কে রাঙিয়া উঠিলে কারে দেখে।। হাতের আলতা পড়ে গেল পায়ে অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে, আঁখিতে লজ্জা, অধরে হাসি — কেন অঞ্চলে মালা ফেলিলে ঢেকে।। চিরুনি বিনোদ বিনুনীতে বাঁধে দেখিলে সে কোন সুন্দর চাঁদে, হৃদয়ে ভীরু প্রদীপ শিখা কাঁপে আনন্দে থেকে থেকে।।
রাগঃ সামন্ত–কল্যাণ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan