
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ। পঙ্গু তোমারে আজি হানিতেছে লাজ।। রুদ্র ও রুদ্রাণী অঙ্কে যাহার, দৈত্য হরিছে আজ সম্মান তার। হে মহা-মৌনী, জাগো, পর নব সাজ।। স্বর্গ তোমার শিরে, পদতলে হায়, আর্যাবর্ত কাঁদে চির অসহায় মেঘ-লোক হ’তে হান দৈত্যেরি বাজ।।
রাগঃ সাজগিরি
তালঃ ত্রিতাল
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত। মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ ॥ বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু। এই ধরণীর ধন-সম্ভার - সকলেরি তাহে সম অধিকার; তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥ প্রভু তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর, প্রভু আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত ॥ তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা, বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥
রাগঃ
তালঃ দাদ্রা

তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত। যত চাহি তত কাঁদি, আমার মেটে না হসরত।। কোথায় আরব কোথায় এ হিন্দ্ নয়নে মোর নাই তবু নিন্দ প্রাণে শুধু জাগে (তোমার) মদিনার ঐ পথ।। কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মোর অন্তরের হেরা গুহায় আজো তোমার ডাক শোনা যায় জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরত — হজরত তোমারি সুরত।। যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে। তুমি জান হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি আমি শুধু তোমায় চাহি তোমার মুহব্বত হজরত তোমার মুহব্বত।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)

তুমি ভাগিয়াছ ভাগ্লুয়া দলের সাথে। (হায় প্রিয়া!) তুমি যে ভেগেছ ভাগ্লুয়া দলের সাথে। নিয়ে গেছ হায় বাক্সের চাবি দিয়েছ দাদার হাতে।। বোমা না পড়িতে বাপের বাড়িতে ছুট দিলে স্বামীরে ভুলে, আমি পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে। এখন পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে।। যখন ভালুক নাচাতে এই স্বামী লয়ে (তখন) ভুলেছিলে বাবা দাদা; (তখন) তোমার বেণীটি আমার টিকি-টি একদিকে ছিল বাঁধা। সে-বেণী খুলিল সে-টিকি ছিঁড়িল ঘরের উনুন নিভিল; আমি আবার প্রেমের হাট বসাব ফিরে এসো হাটখোলাতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি।। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায় বেলায় সন্ধ্যা-তারা পূবের অরুণ রবি, — তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি।। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায়। তুমিই আমার মাঝে আসি’ অসিতে মোর বাজাও বাঁশি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী, জয়মাল্য, রানি! তোমার সবি।।
রাগঃ সাহানা
তালঃ আদ্ধা-কাওয়ালি
তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম — মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম।। সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি, যে প্রেমে নেমে আস রূপ ধরি', যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুমি লয়ে 'রাধা রাধা' নাম।। সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান, রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান। মোর আঁখি হয়ে উঠুক কমল, দাও প্রিয় মোরে সেই আঁখিজল; দাও সে বিরহ যে বিরহে এই ধরা হয় ব্রজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan