
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

যদি শালের বন হ’ত শালার বোন, ক’নে বউ হ’ত ঐ গৃহেরই কোণ, ছেড়ে যেতাম না গো শালার বোন, আমি থাকতাম পড়ে সদা, খেতাম না গো, শালার বোনথ — বনে হারিয়ে যেতাম, শালার বোন ঐ বৃন্দাবনে না হয় চারিয়ে যেতাম — দাদা গো, ওগো দাদা — আর মাকুন্দ হত যদি কুন্দবালা, হ’ত দাড়িম্ব সুন্দরী দাড়িওয়ালা, আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার — জয়নাথ তরকনাথ বলে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে, বাবা দুগ্গা ব’লে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার — দাদা গো, ওগো দাদা — আহা বাচ্চা হইত যদি চৌবাচ্চায় নিতি পানকৌড়ি হ’য়ে ডুবে থাকিতাম তায়, যদি দামড়ার ল্যাজ হ’ত কুন্তল দাম বেণী রূপে ল্যাজ ধ’রে মাঠে দাঁড়াতাম — ঘুরে যে বেড়াতাম, তার আমি ল্যাজ ধ’রে ঘুরে যে বেড়াতাম, দাদা গো — যদি ভাগ্যগুণে এক মিলিল শালী — বাবা বিশাল বপু তার সে যে বিশালী, ওযে শালী নয় শালী নয়, শাল্মলী তরু সম সে যে বিশালী গো, শাল্মলী তরু সম সে যে বিশালী গো — আহা চিম্টি শালীর হ’ত বাবলা কাঁটা, হ’ত শর-বন তার খ্যাংড়া ঝ্যাঁটা খ্যাংড়া মেরে বিষ ঝেড়ে যে দিত গো —
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)
যায় ঢু’লে ঢু’লে এলোচুল কে বিষাদিনী। তার চোখে চেয়ে চেয়ে ম্লান হয়ে যায় গো চাঁদিনী।। তার সোনার অঙ্গ অনাদরে হয়েছে কালি হায় ধূলায় লুটায় নবীন যৌবন ফুলের ডালি, কোন্ মদির আঁখির খেয়েছে তীর বন-হরিণী।। তার চটুল চরণ নাচত যেন নোটন-কপোতী মরুর বুকে ফুল ফোটাত তার দোদুল গতি, আজ ধীরে সে যায় যেন শীতের মৃদুল তটিনী।।
রাগঃ কাফি
তালঃ ঝাঁপতাল
পুরুষ : যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনী কাহার আশে কাহার অনুরাগিনী। স্ত্রী : আমি কনক চাঁপার দেশের মেয়ে এনু ঊষার রঙের গান গেয়ে আমি মল্লিকা গো পল্লীবাসিনী। পুরুষ : চিনি চিনি ওই চুড়ি কাঁকনের রিনিকি রিনি তুমি ভোর বেলা দাও স্বপনে দেখা। স্ত্রী : তোমার রঙে কবি আঁক আমারি ছবি তুমি দেবতা রবি আমি তব পূজারিণী। পুরুষ : এসো ধরণীর দুলালী আলোর দেশে যথা তারার সাথে চাঁদ গোপনে মেশে স্ত্রী : আনো আলোক তরী আমি যাই গো ভেসে দ্বৈত : চলো যাই ধরণী ধূলির ঊর্ধে পুরুষ : যথা বয় অনন্ত স্ত্রী : প্রেম মন্দারিণী পুরুষ : যথা বয় অনন্ত দ্বৈত : প্রেম মন্দারিণী॥
রাগঃ
তালঃ কাহার্বা

যৌবন-তটিনী ছুটে চলে ছল্ছল্। ধরণীর তরণী টলমল টলমল্।। কূলের বাঁধন খোল্ আয় কে দিবি রে দোল্, প্রাণের সাগরে রোল ওঠে ঐ কলকল্।। তটে তটে ঘট-কঙ্কণে নট-মল্লারে ওঠে গান মুখে হাসি বুকে শ্মশান, আজিও তরুণী ধরা রঙে-রূপে ঝলমল, রূপে-রসে ঢলঢল্।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
যাবার বেলায় মিনতি আমার (শুধু) রাখিও মনে ডাক দিও গো সাঁঝের ছায়ে সাঙ্গোপনে।। যখন সন্ধ্যাবধূ আঁকবে রঙের আলপনা আমার হিয়া দুলবে তখন তোমার প্রদীপ সনে যখন নিরালাতে গাঁথবে মালা আনমনে।। (আমি) রইব ঘিরে তোমার মালার গন্ধ সনে (প্রিয় আমার) আমি দুলিয়ে যাব অলক তব মৃদু পবনে ওগো একটি মালা গলায় নিও আমার স্মরণে।।
রাগঃ
তালঃ দাদ্রা

যত নাহি পাই দেবতা তোমায় , তত কাঁদি আর পূঁজি। ত্ই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুঁজি কত সে রূপের রঙের মায়ায়, আড়াল করিয়া রাখ আপনায় তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি।। কাঁদালে যদি গো এমন করিয়া কেন প্রেম দিলে তবে অন্তবিহীন এ লুকোচুরির শেষ হবে নাথ কবে? সহে না হে নাথ বৃথা আসা যাওয়া- জনমে জনমে এই পথ চাওয়া কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল চোখের জলের পুঁজি।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan