
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমি যদি আরব হ’তাম — মদিনারই পথ। এই পথে মোর চ’লে যেতেন নূর নবী হজরত।। পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে, আমি ঝর্না হয়ে গ’লে যেতাম অম্নি পরম সুখে; সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ্-ই-তুরে, দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত।। মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি ল’য়ে আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নেয়ামত।।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো বসন্তের রাজা হে আমার এসো এ যৌবন-বাসর-সভাতে।। ফুলের দরবারে পাখির জলসাতে বুকের অঞ্চল-সিংহাসনে মম বসো আমার চাঁদ চাঁদনি রাতে।। রূপের দীপালি মোর জ্বলবে তোমায় ঘিরে বঁধূ, পিয়াব তোমায় পিয়া কানে-কানে কথার মধু। বন-কুসুমের মালা দিব বাহুর মালার সাথে চরণে হব দাসী বন্ধু হব দুখ রাতে।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

আল্লা নামের নায়ে চ’ড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হ’বে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।। চার ইয়ারের নাম হ’বে মোর সেই তরণীর দাঁড় কল্মা শাহাদতের বাণী হাল ধরিবে তা’র, খোদার শত নামের শুন্ টানিব (ও ভাই) নাও যদি না যেতে চায়।। মোর নাও যদি না চলিতে দেয় সাহারার বালি, মরুভূমে বান ডাকাব, (চোখের) পানি দিব ঢালি’। তাবিজ হ’য়ে দুল্বে বুকে কোরান, খোদার বাণী আঁধার রাতে ঝড়-তুফানে১ আমি কি ভয় মানি! আমি তরে’ যাব রে তরী যদি ডুবে’ তারে না পায়২।।
১. দুর্দিনেরই ঝড়-তুফানে, ২. ডুবে তাঁহার এলাকায়
রাগঃ
তালঃ
কৃষ্ণা নিশীথ নাচে ঝিল্লির নূপুর বাজে। রিমিঝিমি রিমিঝিমি মৃদু আওয়াজে।। আঁধারের চাঁচর চিকুর খুলিয়া আপন মনে নাচে হেলিয়া দুলিয়া, মুঠি মুঠি হিম-কণা তারা-ফুল তুলিয়া ছুঁড়ে ফেলে ধরণী মাঝে।। তার মণি-হার খুলে পড়ে উল্কা-মানিক, তার নাচের নেশায় ঝিমায় দশ্দিক। আধো-রাতে আমি শুনি স্বপনে তার গুঞ্জন-গীত কানে-কথা গোপনে, কালো-রূপের শিখা, ওকি শ্যামা বালিকা নাচে নাচে জাগাইতে নটরাজে।।
রাগঃ
তালঃ কাহার্বা

কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে হে কিশোর বেণুকা বাজাও। মোর অনুরাগ যায় সেথা, তনু যেতে নারে, তুমি সেই ব্রজের পথ দেখাও।। মোর অন্ধ আঁখি কাঁদে চাঁদের তৃষায় তব পানে হাত তুলে রাত কেটে যায়, বঁধু, এই ভিখারিনী সেই মাধুকরী চায় – মধুবনে, গোপীগণে যে মধু দাও।। প্রেমহীন-নীরস জীবন ল’য়ে পথে পথে ফিরি বৈরাগিনী হয়ে, বুঝি আমি চাই তব প্রেম নাহি পাই – কৃপা কর প্রেমময়, তুমি মোরে চাও।।
রাগঃ
তালঃ বৈতালিক

ভুল ক'রে যদি ভালোবেসে থাকি ক্ষমিও সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল ভালবাসিবার সাধ।। কত জন আসে তব ফুলবন মলয়, ভ্রমর, চাঁদের কিরণ, — তেমনি আমিও আসি অকারণ অপরূপ উন্মাদ।। তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা, তারি মাঝে আমি ধূমকেতু সম এসেছিনু পথহারা। তবু জানি প্রিয় একদা নিশীথে মনে পড়ে যাবে আমারে চকিতে, সহসা জাগিবে উৎসব-গীতে সকরুণ অবসাদ।।
রাগঃ দরবারী কানাড়া
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan