
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা।। লগ্ন ছিল ছিল সময় পরান ভরা চিল প্রণয়, সেদিন যদি আসতে মলয় বসতো ফুলের মেলা।। সুকুমার সুন্দর যাহা চিল আমার মাঝে গেছে ম'রে নিরাশাতে ঝ'রে গেছে লাজে। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়াই অকারণে তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা।।
রাগঃ
তালঃ দাদ্রা

স্ত্রী : তোমায় দেখি নিতুই চেয়ে চেয়ে ওগো অচেনা বিদেশি নেয়ে॥ পুরুষ : যেতে এই পথে তরী বেয়ে দেখি নদীর ধারে তোমায় বারে বারে সজল কাজল বরণী মেয়ে॥ স্ত্রী : তোমার তরণীর আসার আশায় বসে থাকি কূলে কলস ভেসে যায়। পুরুষ : তুমি পরো যে শাড়ি ভিন গাঁয়ের নারী আমি নাও বেয়ে যাই তারি সারি গান গেয়ে। স্ত্রী : গাগরির গলায় মালা জড়ায়ে দিই তোমার তরে বঁধু স্রোতে ভাসায়ে॥ পুরুষ : সেই মালা চাহি’, নিতি এই পথে গো আমি তরী বাহি। উভয়ে : মোরা এক তরীতে একই নদীর স্রোতে যাব অকূলে ধেয়ে॥
রাগঃ
তালঃ ফের্তা

জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা (নীল) আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম (তোরা) পড়, রে মুসলমান নীল আসমানের কোরআন।। সেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের ‘মীম’-এর রেখা, সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।। খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে, খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে। খোদার দিদার চাস রে, যদি পড় এ কোরআন নিরবধি; খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।
রাগঃ
তালঃ দাদ্রা

স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ। দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।। খাই দাই আর আরামে ঘুমাই পাগলের যেন ব্যথা-বোধ নাই ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ। অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।। কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদেরে চরণে দাবিয়া তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।
রাগঃ কেদারা
তালঃ একতাল

এসো মুরলীধারী বৃন্দাবন-চারী গোপাল গিরিধারী শ্যাম। তেমনি যমুনা বিগলিত-করুণা কুলু কুলু কুলু স্বরে ডাকে অবিরাম।। কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ চাহিয়া পথ পানে ধরণী সতৃষ্ণ, ডাকে মা যশোদায় নীলমণি আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।। ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা গোপ-কোঙারি, এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর ব্রজ-বিহারী। পরি’ সেই পীতধড়া, সেই বাঁকা শিখী চূড়া বাজায়ে বেণূ আরবার এসো গোঠে, খেল সেই ছায়া-বটে চরাও ধেনু কদম তমাল-ছায়ে এসো নূপুর পায়ে ললিত বঙ্কিম ঠাম।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

জ্বালো দেয়ালি জ্বালো অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো।। এলো শক্তি অশিব নাশিনী এলো অভয়া চির বিজয়িনী কালো রূপের স্নিগ্ধ লাবনি নয়ন মন জুড়ালো।। গ্রহ তারার দেওয়ালি জলিছে পবনে জ্বালো দীপালি জীবনের সব ভবনে। এলো শিবানী প্রাণ দিতে সবে রক্ষা করিতে পীড়িত মানবে ধরাবে বাসিতে ভালো।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan